প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান ● নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী ● নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ● মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ● ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর ● শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু ● প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ●

পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

বিজ্ঞাপন
পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
সোমবার সকালে পাবনা ব্র্যাক লার্নিং সেন্টারে প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের সাথে অংশগ্রহণকারী উদ্যোক্তারা
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে পাবনায় মাসব্যাপী (১০০ ঘণ্টা) উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকায় ব্র্যাক লার্নিং সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন ‘শিল্প প্রতিযোগিতা ও উদ্ভাবনের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি’র আওতায় এবং বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণের আয়োজন করেছে যমুনা ব্যাংক পিএলসি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক ও উপ-প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ফজলুল হক এবং ব্যাংকটির ক্ষুদ্র ও মাঝারি শিল্প (বিপণন) বিভাগের প্রধান এন এইচ এম নুসরাত।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বক্তারা বলেন, এ কর্মসূচির মাধ্যমে নতুন ও বিদ্যমান উদ্যোক্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অর্থায়ন সুবিধা দিয়ে তাদের ব্যবসায়িক দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা হবে। একই সঙ্গে ব্যাংকিং সেবার আওতায় এনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত এবং টেকসই ব্যবসা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি জেলার বিভিন্ন সম্ভাবনাময় উদ্যোক্তারা অংশ নেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

৯ ঘণ্টা আগে
নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

৯ ঘণ্টা আগে
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

৯ ঘণ্টা আগে
ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর

৯ ঘণ্টা আগে
শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু

শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু

৯ ঘণ্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু

১১ ঘণ্টা আগে