প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্ত চেয়ে ফিফার দ্বারস্থ মিসর

বিজ্ঞাপন
আর্জেন্টিনা ম্যাচের রেফারিং তদন্ত চেয়ে ফিফার দ্বারস্থ মিসর
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হারের পর রেফারিং নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন। ম্যাচ পরিচালনায় একাধিক বিতর্কিত সিদ্ধান্তের অভিযোগ তুলে ফিফার কাছে তদন্তের দাবি জানিয়েছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা ফিফার কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। পাশাপাশি ম্যাচের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে ও তার সহকারীদের টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে দায়িত্ব না দেওয়ারও দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

শেষ ষোলোর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিসরের প্রধান কোচ হোসাম হাসানও রেফারিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ম্যাচের ফলাফল যেন আগে থেকেই নির্ধারিত ছিল এবং রেফারির ওপর আর্জেন্টিনার পক্ষ থেকে চাপ ছিল।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মিসরের আপত্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি সিদ্ধান্ত। প্রথমটি, ভিএআর পর্যালোচনার পর আগের একটি ফাউলের কারণে মিসরের একটি গোল বাতিল করা। দ্বিতীয়টি, আর্জেন্টিনার জয়সূচক তৃতীয় গোলের আগে ফাউলের অভিযোগ থাকলেও সেটি ভিএআরে পর্যালোচনা না করা।

মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, এসব সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। তাই পুরো রেফারিং প্রক্রিয়া তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ফুটবল থেকে আরও
বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

বিদায় লিওনেল মেসি, শেষ ম্যাচে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়

৫ দিন আগে
‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

‘শেষ ম্যাচের আগে’ দেশে ফিরলেন মেসি

১ সপ্তাহ আগে
নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

নতুন অধিনায়ক পেল আর্জেন্টিনা

২ সপ্তাহ আগে
নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

নেইমারের ১০ নম্বর জার্সি এখন রাফিনিয়ার

২ সপ্তাহ আগে
নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

নারী ক্রীড়াবিদদের বিকাশে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস

১ মাস আগে
মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

মেসি-সুয়ারেজের সঙ্গে ইন্টার মিয়ামিতে যোগ দিতে পারেন নেইমার

২ মাস আগে