সর্বশেষ
মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের ১২ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের সোনা ছাড়াও কোথায় বিনিয়োগ তুলনামূলক নিরাপদ? কী বলছেন বিশেষজ্ঞরা পেঁয়াজ-রসুন সংরক্ষণে আরও ৮ হাজার বায়ুপ্রবাহ মেশিন বসাবে সরকার শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ীদের বিচার হবে: প্রধানমন্ত্রী ১ হাজার ৪০০ শহীদের কোনো জীবনী নেই, তাদের গল্প জাতির সামনে আনতে হবে: ব্যারিস্টার ফুয়াদ জুলাই সনদ নিয়ে সরকার অন্তহীন প্রতারণা করছে: ডা. শফিকুর রহমান জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান ১৬২ সাবেক সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ পদোন্নতি ও সংশ্লিষ্ট সুবিধা প্রবল বর্ষণে সাজেকে আটকা ৬০০ পর্যটক দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের ১২ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

মালখানা ব্যবস্থাপনায় উচ্চ পর্যায়ের ১২ সদস্যের কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
সারা দেশের থানা ও আদালতের মালখানা ব্যবস্থাপনার জন্য নীতিমালা প্রণয়নে ১২ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ জুলাই) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আইন সচিবকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) একজন প্রতিনিধি, কোস্ট গার্ডের একজন প্রতিনিধি, ঢাকা মহানগরের সরকারি কৌঁসুলি, রিট আবেদনকারীদের একজন আইনজীবী, অ্যাটর্নি জেনারেলের একজন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

আদালত কমিটিকে দুই মাসের মধ্যে মালখানা ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা প্রণয়নের অগ্রগতি ও সুপারিশসংবলিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তাকে সহায়তা করেন আইনজীবী সাদ্দাম হোসেন ও জায়েদ বিন আমজাদ।

এর আগে ২০২৪ সালের ১৮ জানুয়ারি সারা দেশের থানা ও আদালতের মালখানায় সংরক্ষিত মামলার আলামতের সর্বশেষ অবস্থা জানিয়ে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ওই আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল পুলিশের মহাপরিদর্শককে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ আগস্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবী সারা দেশের মালখানা ব্যবস্থাপনায় অব্যবস্থা ও অবহেলাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে উল্লেখ করা হয়, বিভিন্ন থানা ও মালখানায় কোটি কোটি টাকা মূল্যের জব্দ করা যানবাহন ও অন্যান্য আলামত যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সংবাদ প্রতিবেদন এবং ঢাকার ১০টি থানার মালখানার আলোকচিত্রও আদালতে উপস্থাপন করা হয়।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

১ দিন আগে
ড. ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা আবেদন

ড. ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা আবেদন

৩ দিন আগে
‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের মামলায় শুনানি শেষ

‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের মামলায় শুনানি শেষ

৩ দিন আগে
আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

৩ দিন আগে
জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা

জুলাই আন্দোলন নিয়ে মন্তব্য: শাওন, মাহি ও আরও একজনের বিরুদ্ধে মামলা

৪ দিন আগে
সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালী ‘গুম’ মামলায় সাবেক এএসপি গ্রেপ্তার

৫ দিন আগে