প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

রাজনীতি করতে আসিনি, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন
রাজনীতি করতে আসিনি, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসে’: ডা. শফিকুর রহমান
টানা বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালীর গুনাগরি এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার তিনি বন্যাকবলিত মানুষের খোঁজখবর নেন এবং ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করেন।

গুনাগরির ২ নম্বর ওয়ার্ডে পৌঁছালে স্থানীয়দের মধ্যে সাড়া পড়ে যায়। কেউ ঘরের বারান্দা থেকে, কেউ অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে, আবার কেউ কোমরসমান পানিতে দাঁড়িয়ে অন্যদের খবর দেন। স্থানীয়দের অনেকেই তাকে ‘দাদু’ সম্বোধন করে স্বাগত জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. শফিকুর রহমান প্রথমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে লাবুর দোকানের পাশের একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে গিয়ে কয়েক দিন ধরে আশ্রয় নেওয়া শতাধিক পরিবারের হাতে নগদ অর্থ ও ত্রাণসামগ্রী তুলে দেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ত্রাণ বিতরণের পর তিনি পানিবন্দি বাড়িগুলোতেও যান। কোমরসমান পানি মাড়িয়ে একের পর এক বাড়িতে পৌঁছে শিশু, বৃদ্ধ ও অন্যান্য ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নেন এবং তাদের হাতে সহায়তা তুলে দেন।

স্থানীয় বাসিন্দা আহমেদ হোসেন বলেন, কয়েক দিন ধরে পানিবন্দি থাকলেও অনেকেই শুধু ছবি তুলে চলে গেছেন। তবে ডা. শফিকুর রহমান তাদের বাড়ির সামনে এসে খোঁজ নিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

আশ্রয়কেন্দ্রে থাকা ফারাছা বেগম বলেন, ঘরের চাল পর্যন্ত পানি উঠে যাওয়ায় তারা নিরাপদ আশ্রয়ে এসেছেন। তিনি এসে তাদের কথা শুনেছেন এবং সহায়তা দিয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ত্রাণ কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে ডা. শফিকুর রহমান বলেন, “আমি এখানে রাজনীতি করতে আসিনি। বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট নিজের চোখে দেখতে এবং তাদের কথা শুনতেই এসেছি।”

তিনি জানান, জাতীয় সংসদে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে বক্তব্য দেওয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, মাঠে না এলে মানুষের দুর্ভোগের প্রকৃত চিত্র বোঝা যায় না। তিনি দ্রুত উদ্ধার, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

সাম্প্রতিক বন্যা, পাহাড়ধস ও অন্যান্য দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তিনি তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বক্তব্য শেষে তিনি আবারও পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলতে এগিয়ে যান। স্থানীয়দের অনেকেই তার সঙ্গে দেখা করেন, নিজেদের ক্ষয়ক্ষতির কথা জানান এবং সহায়তার আবেদন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী

৮ ঘণ্টা আগে
সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

৮ ঘণ্টা আগে
তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী

১ দিন আগে
বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১ দিন আগে
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ

২ দিন আগে
পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানির ন্যায্য হিস্যা দিয়ে বন্ধুত্বের প্রমাণ দেবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২ দিন আগে