প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের ● নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী ● ৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী ● ৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী ● মা ইলিশ রক্ষায় জেলেদের মানসিক অঙ্গীকার জরুরি: মৎস্যমন্ত্রী ● জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড ● সৌদিতে হামলায় আহত বাংলাদেশিদের পাঁচ হাসপাতালে চিকিৎসা চলছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ● সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী ●

১৩ উপজেলায় নতুন ১০১ শয্যার হাসপাতাল, ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও হবে উন্নীত

বিজ্ঞাপন
১৩ উপজেলায় নতুন ১০১ শয্যার হাসপাতাল, ৪১৮ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও হবে উন্নীত
গ্রামীণ জনগণের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণে দেশের বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার পাশাপাশি নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে গত ৮ জুলাই জারি করা এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

পত্রে বলা হয়, গ্রামীণ জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিদ্যমান ৪১৮টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যাসংখ্যা ১০১-এ উন্নীত করা হবে। একই সঙ্গে নতুন ১৩টি উপজেলায় ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনেও প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন এবং অতিরিক্ত জনবল সৃষ্টির (পদ সৃজন) প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়ে বিদ্যমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর শয্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বর্তমানে দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ থেকে ৫০টি শয্যা রয়েছে। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে গ্রামীণ এলাকায় রোগী ভর্তি সুবিধা, চিকিৎসাসেবার সক্ষমতা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের

নিউইয়র্কের বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানির নিন্দা বাংলাদেশের

৫ ঘণ্টা আগে
নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

নির্বাহী প্রকৌশলীদের বদলি-পদায়ন হচ্ছে লটারিতে: গৃহায়নমন্ত্রী

৬ ঘণ্টা আগে
৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৫০০ উপজেলায় মানসিক স্বাস্থ্যসেবা চালুর পরিকল্পনা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৬ ঘণ্টা আগে
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

৭ ঘণ্টা আগে
৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

৭ নভেম্বর ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী

৮ ঘণ্টা আগে
জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড

জর্ডান-দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চলছে প্রবাসী কার্ড

৮ ঘণ্টা আগে