প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে আধুনিক চিকিৎসাসেবা গড়ে তোলার আহ্বান ● স্পেনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ● অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড ● সেন্টমার্টিনে পর্যটকের সংখ্যা ও ভ্রমণবিধি পুনর্বিবেচনা করা হবে: পরিবেশমন্ত্রী ● জনপ্রশাসন সংস্কার ও সুশাসনে ইউএনডিপির সহায়তা চাইলেন উপদেষ্টা ● ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্য ● জনগণের টাকার পাই-পয়সার হিসাব দে: নাসীরুদ্দীন পাটওয়ারী ● মক্কা-মদিনার ওপর আঘাত এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ ● ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী ● তিন জেলায় পরীক্ষামূলকভাবে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ●

গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব

বিজ্ঞাপন
গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন পরীমনি, রাষ্ট্রের কাছে চাইলেন জবাব
চিত্রনায়িকা পরীমনি ২০২১ সালের গ্রেপ্তার ও কারাবাসের ঘটনা নিয়ে আবারও মুখ খুলেছেন। তিনি দাবি করেছেন, ওই ঘটনার কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবন গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রের কাছে হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তির বিষয়ে প্রশ্ন তুলেছেন।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্ট্যাটাসে পরীমনি লেখেন, ২০২১ সালের ঘটনাটি একজন শিল্পী, একজন নারী এবং একজন মানুষ হিসেবে তাকে গভীরভাবে আঘাত করেছে। এর প্রভাব শুধু তার ওপর নয়, তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ওপরও পড়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সম্প্রতি একটি অনলাইন টকশোতে সাবেক র‍্যাব গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলামের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই আলোচনায় এমন কিছু তথ্য উঠে এসেছে, যা থেকে তার ধারণা হয়েছে যে ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে তার বাসায় অভিযানের পর তৎকালীন র‍্যাব প্রধান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল।

পরীমনি আরও দাবি করেন, একটি মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে টানা ২৮ দিন কারাগারে রাখা হয়েছিল। তার ভাষ্য, সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্ট্যাটাসে তিনি বলেন, গ্রেপ্তারের দিন থেকে আজ পর্যন্ত তিনি নিজেকে ওই ঘটনার একজন ভুক্তভোগী হিসেবে দেখেন। তার সম্মান, নৈতিকতা ও চরিত্রকে যেভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রাষ্ট্রের উদ্দেশে একাধিক প্রশ্ন তুলে পরীমনি জানতে চান, হারিয়ে যাওয়া সময়, সম্মান ও মানসিক শান্তি কি কখনও ফিরিয়ে দেওয়া সম্ভব? তাকে ঘিরে মানুষের মনে যে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে, তার দায় রাষ্ট্র নেবে কি না, সেই প্রশ্নও রাখেন তিনি।

তবে প্রতিশোধ নয়, সত্য, ন্যায়বিচার ও মানবিকতার পক্ষেই তিনি কথা বলতে চান বলে উল্লেখ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, তিনি কখনও বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত হতে চাননি; বরং একজন শিল্পী হিসেবে মানুষের ভালোবাসা নিয়েই বেঁচে থাকতে চেয়েছেন।

স্ট্যাটাসের শেষ অংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি। তিনি জানান, অতীতের ক্ষত নয়, নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চান।

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমনির বাসায় র‍্যাব অভিযান চালায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে ২৮ দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান। সম্প্রতি সাবেক র‍্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) খাইরুল ইসলামের এক টকশোর বক্তব্যের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

২ দিন আগে
‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

৩ দিন আগে
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

৫ দিন আগে
শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

শুটিং সেটে গুরুতর আহত নুসরাত, এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়ার প্রস্তুতি

১ সপ্তাহ আগে
ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা

১ সপ্তাহ আগে
হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

হাসপাতালে ভর্তি মায়ের জন্য তাসনুভা তিশার দোয়া চাওয়া

২ সপ্তাহ আগে