প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে উসকানি দিচ্ছে ভারত, সরকারের নীরবতার সমালোচনা ডা. শফিকুর রহমানের

বিজ্ঞাপন
সীমান্তে উসকানি দিচ্ছে ভারত, সরকারের নীরবতার সমালোচনা ডা. শফিকুর রহমানের
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সীমান্তে প্রতিবেশী ভারত ধারাবাহিকভাবে উসকানিমূলক আচরণ করছে। এ বিষয়ে সরকার নীরব থাকলেও জনগণ এবং সীমান্তরক্ষীরা প্রতিরোধ গড়ে তুলছেন বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোট আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. শফিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতিতে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণও সাহসিকতার সঙ্গে প্রতিরোধে ভূমিকা রাখছেন। এ জন্য তিনি সীমান্তে দায়িত্ব পালনকারী সদস্য ও সাধারণ মানুষকে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সরকারের সমালোচনা করে তিনি বলেন, সীমান্ত ইস্যুতে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জনগণের প্রত্যাশা ও জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দিয়ে সরকারকে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতের রাজনৈতিক ইতিহাস থেকে শিক্ষা নেওয়ারও পরামর্শ দেন।

তিনি আরও বলেন, গণভোটের দাবিতে তাদের অবস্থান থেকে সরে আসার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে জনগণের সঙ্গে করা অঙ্গীকার রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং গণভোট বাস্তবায়নের দাবিতে আপসহীন থাকবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিস্তা ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে জামায়াত আমির বলেন, নির্বাচনের আগে তিস্তা নদীকে কেন্দ্র করে উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেওয়া হলেও বর্তমান বাজেটে এ বিষয়ে কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি। তিনি বলেন, তিস্তা অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব পদক্ষেপ প্রয়োজন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও বলেন, বর্তমান সরকার এ বিষয়ে সফল না হলে ভবিষ্যতে জনগণের সমর্থনে সরকার গঠনের সুযোগ পেলে তিস্তা প্রকল্পসহ সংশ্লিষ্ট দাবিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

২৩ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

২৩ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১ দিন আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১ দিন আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

২ দিন আগে