প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ডিজিটাল সেবায় অগ্রগতি তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব জনগণের সেবক হিসেবে কাজ করতে মাঠ প্রশাসনকে আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ বাড়াতে ভিসা সহজ ও জ্বালানি নিরাপত্তার তাগিদ গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আগামী ১০০ বছরেও দেশে আর গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

বিজ্ঞাপন
আগামী ১০০ বছরেও দেশে আর গণ-অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
আগামী ১০০ বছরেও বাংলাদেশে আর কোনো গণ-অভ্যুত্থান হবে না বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তার ভাষায়, গণ-অভ্যুত্থান ঘিরে মানুষের যে প্রত্যাশা ছিল, তা পূরণ না হওয়ায় ভবিষ্যতে এ ধরনের আন্দোলনে অংশ নেওয়ার আগে মানুষ বহুবার ভাববে।

শনিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনীতি: সংকট, সম্ভাবনা ও উত্তরণের পথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রুমিন ফারহানা বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে মানুষ শেষবারের মতো জীবন বাজি রেখেছিল। কিন্তু পরে যখন তারা দেখল, এটি কতিপয় মানুষের নিজস্ব সম্পত্তিতে পরিণত হয়েছে, উগ্রবাদের নতুন উত্থানের ক্ষেত্র তৈরি হয়েছে এবং কিছু মানুষ অল্প সময়েই বিপুল সম্পদের মালিক হয়ে গেছে, তখন স্বাভাবিকভাবেই ভবিষ্যতে কোনো গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার আগে মানুষ হাজারবার ভাববে।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের সময় হিজাব পরা ও হিজাব না পরা—সব ধরনের নারী একসঙ্গে অংশ নিয়েছিলেন। কিন্তু অভ্যুত্থানের পর সেই সহাবস্থানের পরিবেশ কেন বজায় রাখা গেল না, সেটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

রুমিন ফারহানা আরও প্রশ্ন তোলেন, গণ-অভ্যুত্থানের পরপরই মুক্তিযুদ্ধের ম্যুরাল ও ভাস্কর্য ভাঙচুরের ঘটনা কেন ঘটল এবং কেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানো হলো।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি অভিযোগ করেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে উগ্রবাদের উত্থান ঘটেছে। তার দাবি, এমন পরিস্থিতি আগে জানা থাকলে অনেক মানুষ আন্দোলনে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বক্তব্যে তিনি বলেন, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণ-আন্দোলনের পরও দেশের মানুষ প্রত্যাশিত ফল পায়নি। তার ভাষায়, দেশের সাধারণ মানুষ বারবার ত্যাগ স্বীকার করেছে, কিন্তু শেষ পর্যন্ত প্রতারিত হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

তারেক রহমানের সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব

৪৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

২২ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

২২ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১ দিন আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১ দিন আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

২ দিন আগে