প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ● সংসদের আগামী অধিবেশনে আসছে না সংবিধান সংশোধনের প্রস্তাব ● গাজীপুরের যানজট নিরসনে ১০০ বছরের মহাপরিকল্পনার দাবি, বিআরটি নিয়ে পর্যালোচনার আহ্বান ● গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যার সমাধান হতো: ডা. শফিকুর রহমান ● চাঁদাবাজি মোকাবিলায় আসছে নতুন আইন, অভিযোগ ছাড়াই মামলা করতে পারবে পুলিশ ● থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি ● বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি ● এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও ● শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম ● রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি ●

এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি, ক্ষোভ যাত্রীদের

বিজ্ঞাপন
এমপি হান্নান মাসউদের জন্য মাঝনদী থেকে ঘাটে ফিরল ফেরি, ক্ষোভ যাত্রীদের
নোয়াখালীর হাতিয়ায় নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি ফেরি স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদকে বহন করার জন্য মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেরি মহানন্দা-এর মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী বিকেল সাড়ে ৩টায় চেয়ারম্যান ঘাট থেকে যাত্রী ও মালবাহী যানবাহন নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে ফেরি মহানন্দা। প্রায় ২৩ মিনিট চলার পর ঢাকা থেকে গাড়িযোগে চেয়ারম্যান ঘাটে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এরপর ফেরিটি মাঝনদী থেকে ঘুরিয়ে আবার চেয়ারম্যান ঘাটে ফিরিয়ে আনা হয়। সেখানে এমপি তাঁর নেতাকর্মীদের নিয়ে ফেরিতে ওঠেন। পরে ফেরিটি পুনরায় নলচিরা ঘাটের উদ্দেশে যাত্রা শুরু করে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ঘাট ইজারাদারের প্রতিনিধি জহির বলেন, প্রথমে ফেরির মাস্টার জানিয়েছিলেন ফেরি ছাড়বে না। পরে আবার নির্ধারিত সময়েই ছেড়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর সেটি আবার ফিরে আসে এমপিকে নেওয়ার জন্য। হাতিয়ার ফেরি চলাচলের ইতিহাসে এমন ঘটনা আগে দেখিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, মাঝনদীতে গিয়ে হঠাৎ ফেরি ঘুরে যেতে দেখে সবাই অবাক হয়ে যান। পরে ঘাটে ফিরে দেখা যায়, এমপি হান্নান মাসউদ ও তাঁর সঙ্গে থাকা লোকজন ফেরিতে উঠছেন। বৈরী আবহাওয়ার মধ্যে এমন সিদ্ধান্তে যাত্রীরা উদ্বেগ ও ভোগান্তিতে পড়েছেন বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

ফেরির মেরিন ইঞ্জিনিয়ার সাজ্জাদুল ইসলাম বলেন, চেয়ারম্যান ঘাট থেকে ছাড়ার কিছুক্ষণ পর এমপির জন্য ফেরি ফিরিয়ে আনা হয়। তাঁর ভাষ্য, ভিআইপিদের ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করতে হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ফেরির মাস্টার নুরুল আমীন বলেন, ফেরি ছাড়ার পর মেরিন ইঞ্জিনিয়ারের কাছ থেকে এমপি ঘাটে এসেছেন বলে জানতে পারেন। এরপর নির্দেশনা অনুযায়ী ফেরি ঘুরিয়ে তাঁকে নিয়ে যাত্রা পুনরায় শুরু করা হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন ভিআইপির জন্য যাত্রীবোঝাই ফেরিকে মাঝপথ থেকে ফিরিয়ে আনা কতটা যৌক্তিক।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, “এগুলো নিয়ে কোনো মন্তব্য নেই, চলুক।”

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

বিএনপির সাংগঠনিক সংস্কার চেয়ে শাহজালালের মাজারের দানবাক্সে চিঠি

১৩ ঘণ্টা আগে
এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

এমপির রাজনৈতিক বক্তব্যে হাততালি, নিজেকে ‘বিএনপি নেতা’ বললেন ইউএনও

১৩ ঘণ্টা আগে
শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

শেখ হাসিনা দেশে ফিরে আসুক, দেশের মানুষ তার বিচার দেখতে চায়: মীর শাহে আলম

১৩ ঘণ্টা আগে
নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

নেত্রকোনার গ্রামীণ অবকাঠামো প্রকল্পে শেরপুর যুক্ত, ব্যয় বাড়ছে প্রায় ১২০০ কোটি টাকা

১ দিন আগে
প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে বিআরটিএর ৫ লাখ টাকা অনুদান

১ দিন আগে
নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

নিষিদ্ধ যুবলীগ নেতা সন্দেহে আটক, প্রমাণ দেখিয়ে থানা থেকে ছাড়িয়ে নিলেন জামায়াত নেতারা

১ দিন আগে