প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

বন্যার্তদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের

বিজ্ঞাপন
বন্যার্তদের উদ্ধারে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান হেফাজতে ইসলামের
টানা ভারী বৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মানুষের পাশে দাঁড়াতে সরকার, হেফাজতের নেতাকর্মী, আলেম-ওলামা এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

রোববার (১২ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, অতিবৃষ্টি ও বন্যায় তিন জেলায় ভয়াবহ মানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, পাহাড়ধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অনেক পরিবার ঘরবাড়ি ও সম্পদ হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিবৃতিতে তারা বলেন, পর্যাপ্ত ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হেফাজতের নেতাকর্মী, আলেম-ওলামা এবং দেশের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

একই সঙ্গে তারা সরকারকে বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদার এবং ত্রাণ বিতরণে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানান।

হেফাজত নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মানুষের জন্য একটি কঠিন পরীক্ষা। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা সবার কর্তব্য। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বেশি বেশি ইস্তিগফার ও তওবা করার পাশাপাশি দুর্যোগকবলিত মানুষের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮ মিনিট আগে
বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ মিনিট আগে
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

২ ঘণ্টা আগে
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২ ঘণ্টা আগে