প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
আইনশৃঙ্খলার পাশাপাশি উন্নয়ন বাধা দূর করতে উদ্যোগ নিতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

দুই দফা জানাজা শেষে সংসদ ভবন এলাকায় সমাহিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার

বিজ্ঞাপন
দুই দফা জানাজা শেষে সংসদ ভবন এলাকায় সমাহিত ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাজধানীতে দুই দফা জানাজা শেষে জাতীয় সংসদ ভবন চত্বরে দাফন করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বৈরী আবহাওয়ার কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য, পরিবারের সদস্য, দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। উপস্থিত ব্যক্তিরা তার দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনের অবদানের কথা স্মরণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জাতীয় সংসদ ভবনের নির্ধারিত স্থানে তাকে দাফন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

বিএনপি জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে রাজধানীতেই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এদিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

উল্লেখ্য, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯ মিনিট আগে
বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ মিনিট আগে
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

২ ঘণ্টা আগে
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২ ঘণ্টা আগে