প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর উদ্যোগ: আইনমন্ত্রী ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী চীনে প্রশিক্ষণে যাচ্ছে নাইটারের ৮ শিক্ষার্থী দেশে সারের সংকট নেই, বিতরণে মনিটরিং জোরদারের নির্দেশ স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন
‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক একটি আলোচনা সভা রাজধানীর কাকরাইলে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জুলাই) সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ আয়োজন করা হয়।

অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে এবং ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালিমুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম এবং ইসলামি স্কলার মুফতি কাজী ইব্রাহীম।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এছাড়া বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজিজুর রহমান আজিজ, ছারছিনা দরবার শরিফের ছোট হুজুর মাওলানা শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকীসহ বিভিন্ন ইসলামি সংগঠনের নেতারা।

সভায় দেশের বিভিন্ন অঞ্চলের আলেম-ওলামা, শিক্ষাবিদ ও ধর্মীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় আলেম-উলামারা মসজিদের মিম্বর, মাহফিল, সভা-সমাবেশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছেন। তাদের ভাষ্য, আন্দোলনের সময় অনেক আলেম হামলা, মামলা, কারাবরণ ও বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

বক্তারা আরও দাবি করেন, আন্দোলনে আলেম-উলামা ও মাদ্রাসা শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান ছিল এবং তাদের এই ভূমিকা দেশবাসী স্মরণ রাখবে।

আলোচনা সভা থেকে বক্তারা জুলাই-পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলেমদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দেশ গঠনে আলেম-উলামাদের সম্পৃক্ত করা এবং জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে নতুন ও কার্যকর সম্পর্ক চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯ মিনিট আগে
বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাক্‌স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০ মিনিট আগে
স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবন মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে: জোবাইদা রহমান

১ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের তিন সিনেটরের বৈঠক

১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

২ ঘণ্টা আগে
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২ ঘণ্টা আগে