প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান ● নারী স্বাস্থ্য উন্নয়নে শক্তিশালী রেফারেল নেটওয়ার্ক গড়ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ● নতুন করে এক লাখ এতিম ও দুস্থ শিশু পাবে সরকারি সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী ● নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ● মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ● ভালুকায় ছাদে সৌরবিদ্যুৎ কর্মসূচির উদ্বোধন, আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহে লোডশেডিং কমার আশা মন্ত্রীর ● শিক্ষার্থীরা কেন সরকারি বিদ্যালয় ছেড়ে যাচ্ছে, তা খতিয়ে দেখতে হবে: আসাদুল হাবিব দুলু ● প্রবীণদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার-সমাজ-রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: উপাচার্য তাহমিনা আখতার ● রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক উৎপাদন শুরু ● ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে অনিচ্ছায় ‘ট্রান্সজেন্ডার’ বলেছি: শিক্ষামন্ত্রী ●

ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭; আহত অর্ধশতাধিক

বিজ্ঞাপন
ব্যাংককের জনপ্রিয় বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭; আহত অর্ধশতাধিক
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় বার ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬০ জনের বেশি আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনো নিখোঁজ বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে ব্যাংককের চাতুচাক এলাকার রং বিয়ার না লাত ফ্রাও নামের বারটিতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্থানীয় সংবাদমাধ্যম থাইরথ ও ডেইলি নিউজ জানিয়েছে, রাত ১২টার কিছুক্ষণ পর আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বারটির ভেতর থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই পুরো ভবনে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষ প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বারটির সামনের অংশ দিয়ে দাউদাউ করে আগুন বের হচ্ছে এবং লোকজন দৌড়ে বের হওয়ার চেষ্টা করছেন।

প্রথমে আগুন দেখতে পেয়ে এক পথচারী জরুরি সেবায় ফোন করেন। পরে তিনি জানালার কাচ ভেঙে অন্তত দুইজনকে উদ্ধার করেন বলেও জানা গেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, আগুন লাগার সময় বারে একজন সংগীতশিল্পী পরিবেশনা করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, প্রথমে মূল বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন লাগে। এরপর একটি বিকট বিস্ফোরণের সঙ্গে খুব দ্রুত আগুন ও ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রধানমন্ত্রী বলেন, অনেকেই ধোঁয়া থেকে বাঁচতে ভবনের পেছনের দিকে গিয়ে শৌচাগারে আশ্রয় নিয়েছিলেন। পরে উদ্ধারকারীরা সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সুইচবোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়। এছাড়া ভবনের ভেতরে থাকা দাহ্য সাজসজ্জার উপকরণের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জরুরি নির্গমনপথ টেবিল বা অন্যান্য আসবাবপত্র দিয়ে আংশিকভাবে বাধাগ্রস্ত ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও জরুরি নির্গমনপথের মানও খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

২ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৬ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

১ সপ্তাহ আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

১ সপ্তাহ আগে
অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

১ সপ্তাহ আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

১ সপ্তাহ আগে