সর্বশেষ
সংবিধান অনুযায়ী কোনো সরকার নেই, বিরোধীদলও নেই: জামায়াত আমির দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি এখনো সম্ভব: ট্রাম্প সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা সাদিক কায়েমসহ ৯ কেন্দ্রীয় নেতার বিদায়: ছাত্রশিবিরে নেতৃত্ব পরিবর্তনের নতুন অধ্যায় সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতার প্রশংসা করল আইএমএফ: অর্থমন্ত্রী ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ইসলামাবাদ সমঝোতা শেষ, মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি এখন লক্ষ্যবস্তু: ইরান

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

ঈশ্বরদীতে একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ
পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলপথের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ঈশ্বরদী বাইপাস স্টেশনে প্রবেশের আগেই ট্রেনটির দুটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ডিআরএম আবু হেনা মোস্তফা আলম জানান, ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। দ্রুত লাইনচ্যুত বগি উদ্ধার করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) শেখ আসিফ আহমেদ, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) রবিউল ইসলাম এবং বিভাগীয় সংকেত প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহুর।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সারাদেশ থেকে আরও
ক্ষমা না চাইলে সারোয়ার তুষার ও সারজিস আলমকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা: জেলা বিএনপি

ক্ষমা না চাইলে সারোয়ার তুষার ও সারজিস আলমকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা: জেলা বিএনপি

১৬ ঘণ্টা আগে
বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা সিলেট-সুনামগঞ্জে

বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা সিলেট-সুনামগঞ্জে

১৮ ঘণ্টা আগে
শিমুল বিশ্বাসকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে পাবনায় মহিলাদলের বিক্ষোভ

শিমুল বিশ্বাসকে নিয়ে বক্তব্যের প্রতিবাদে পাবনায় মহিলাদলের বিক্ষোভ

১ দিন আগে
চট্টগ্রামের বন্যার্তদের পাশে সেনাবাহিনী, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত

চট্টগ্রামের বন্যার্তদের পাশে সেনাবাহিনী, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ অব্যাহত

১ দিন আগে
খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও, নজির গড়লেন সততায়

খাল খনন শেষে সরকারি কোষাগারে ৭৩ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও, নজির গড়লেন সততায়

১ দিন আগে
সরকার বন্যাদুর্গতদের পাশে আছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সরকার বন্যাদুর্গতদের পাশে আছে - দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

১ দিন আগে