সর্বশেষ
যুবনীতি ২০১৭ সংশোধনের উদ্যোগ, কর্মসংস্থান হবে প্রধান অগ্রাধিকার জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর সাঁথিয়ায় প্রবীণ সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ, এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে ছাত্রলীগ ছিল সরকারের পক্ষে, ছাত্রদল ছিল শিক্ষার্থীদের পাশে এমসি কলেজে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় একাধিক সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর
বিগত ১৮ বছরের দুঃশাসন ও ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে অতি দ্রুত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলাও উপস্থিত ছিলেন।

সংস্কৃতি মন্ত্রী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটিকে আরও স্থায়ী ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় কাঠামোগত ও আইনি পরিমার্জনের কাজ করা হচ্ছে।

জাদুঘর উদ্বোধনে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, পরিচালনার জন্য ইতোমধ্যে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। তবে পূর্ণাঙ্গভাবে পরিচালনার জন্য স্থায়ী জনবল কাঠামো, অর্গানোগ্রাম এবং প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন নিশ্চিত করতে কিছু সময় লেগেছে।

মন্ত্রী জানান, আগামী দুই-এক দিনের মধ্যে নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভায় জনবল নিয়োগসংক্রান্ত বিষয় চূড়ান্ত করা হবে। এরপর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও অনুমোদন সাপেক্ষে জাদুঘরটির উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশব্যাপী ছড়িয়ে দিতে ১৫ জুলাই থেকে মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করবে।

তিনি বলেন, ১৫ জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিনের ঘটনাপ্রবাহ পরবর্তী আন্দোলনকে আরও বেগবান করেছিল। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো সফল করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
যুবনীতি ২০১৭ সংশোধনের উদ্যোগ, কর্মসংস্থান হবে প্রধান অগ্রাধিকার
কর্মসংস্থানমুখী যুবনীতি প্রণয়নে মতামত গ্রহণ শুরু

যুবনীতি ২০১৭ সংশোধনের উদ্যোগ, কর্মসংস্থান হবে প্রধান অগ্রাধিকার

৯ মিনিট আগে
বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় একাধিক সিদ্ধান্ত

বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় একাধিক সিদ্ধান্ত

২ ঘণ্টা আগে
স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী

স্টার্টআপে নতুন ধারণায় বিনিয়োগ করবে সরকার, ব্যর্থ হলেও মিলবে দ্বিতীয় সুযোগ: প্রধানমন্ত্রী

২ ঘণ্টা আগে
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

৮ ঘণ্টা আগে
সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

সংবিধান সংশোধনে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন

১৭ ঘণ্টা আগে
চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

চলতি বছরেই প্রতিটি হাসপাতালে আধুনিক প্যাথলজিক্যাল ল্যাব স্থাপন: স্বাস্থ্যমন্ত্রী

১ দিন আগে