প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত উপ-শাখায় আমানত বেড়েছে সাড়ে ৫ শতাংশ, ঋণ কমেছে প্রায় ৮ শতাংশ গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: এলজিআরডি মন্ত্রী ডেঙ্গু জ্বর হলে যে ৫ বিষয়ে সতর্ক থাকতে হবে ডেঙ্গুতে গর্ভের সন্তানসহ মারা গেলেন চট্টগ্রামের শিক্ষিকা পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? আদানির বন্ধ ইউনিট চালু, দুপুরের মধ্যে বিদ্যুৎ পাবে বাংলাদেশ বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় ভারত এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের

বিজ্ঞাপন
সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি শিক্ষার্থীদের
শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা পুনরায় গ্রহণ এবং পরবর্তী পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন ঘোষণাসহ তিন দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ এবং বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে—১৩ জুলাই প্রতিকূল পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের জন্য ওই পরীক্ষা পুনরায় আয়োজন করা; আগামী দিনের নির্ধারিত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ করা; এবং প্রশ্নপত্র শিক্ষার্থীদের পাঠ্যক্রম ও প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সড়কটির পাশাপাশি আশপাশের এলাকাতেও তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে আন্দোলন চললেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ তাদের সঙ্গে আলোচনায় আসেননি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী

২১ ঘণ্টা আগে
ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী

২১ ঘণ্টা আগে
জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

জাবিতে মাত্র একজন প্রার্থী নিয়েই বসছে শিক্ষক নিয়োগ বোর্ড

১ দিন আগে
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানিতে ১১০০ কোটি টাকা বরাদ্দ

২ দিন আগে
অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

অবহেলায় মশার প্রজনন হলে জেল-জরিমানাসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

২ দিন আগে
এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ

৩ দিন আগে