শনিবার এক বিবৃতিতে সেন্টকম জানায়, শুক্রবার জর্ডানে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় ওই দুই সেনা নিহত হন।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলমান সংঘাতে এখন পর্যন্ত মোট ১৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এছাড়া ৪৩০ জনের বেশি সেনা আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনায় নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে অনুসন্ধান কার্যক্রম চলছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।