প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাইফুজ্জামানের ফ্ল্যাটে মিলল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড

বিজ্ঞাপন
সাইফুজ্জামানের ফ্ল্যাটে মিলল রোলেক্স ঘড়ির ওয়ারেন্টি কার্ড
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের ফ্ল্যাটে তল্লাশি ও মালামালের তালিকা তৈরির সময় একটি বিলাসবহুল রোলেক্স ব্র্যান্ডের ঘড়ির ওয়ারেন্টি কার্ড উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জুলাই) আদালতের আদেশে ফ্ল্যাটে প্রবেশ করে এ কার্যক্রম পরিচালনা করা হয়। দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

উদ্ধার হওয়া ওয়ারেন্টি কার্ডের তথ্য অনুযায়ী, ঘড়িটি রোলেক্স সেলিনি ডেট (Rolex Cellini Date, Model 50519) মডেলের, যা ১৮ ক্যারেট হোয়াইট গোল্ড দিয়ে তৈরি। এর সিরিয়াল নম্বর ৭৩৪৫২৪৫৯

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কার্ডে উল্লেখ রয়েছে, সাইফুজ্জামান চৌধুরী ২০১৯ সালের ২৪ জানুয়ারি লন্ডনের বিখ্যাত ডিপার্টমেন্টাল স্টোর হ্যারডস থেকে ঘড়িটি কিনেছেন। ওয়ারেন্টি কার্ডে মালিক হিসেবে তার নামও উল্লেখ রয়েছে।

ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী, ব্যবহৃত এ মডেলের ঘড়ির বাজারমূল্য প্রায় ১৩ হাজার থেকে ১৭ হাজার মার্কিন ডলার। আর নতুন বা অব্যবহৃত মডেলের দাম প্রায় ১৬ হাজার ৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ টাকারও বেশি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। একই বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালতের নির্দেশনা অনুযায়ী দুদক তার গুলশানের ফ্ল্যাটে প্রবেশ করে মালামাল তালিকাভুক্ত করার কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে