প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

ফ্যাসিবাদের পতন হলেও তরুণদের লক্ষ্য পূরণ হয়নি: চরমোনাই পীর

বিজ্ঞাপন
ফ্যাসিবাদের পতন হলেও তরুণদের লক্ষ্য পূরণ হয়নি: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও তরুণ প্রজন্ম যে লক্ষ্য নিয়ে চব্বিশের আন্দোলনে অংশ নিয়েছিল, তা এখনো পূরণ হয়নি।

রোববার (১৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত ‘স্বৈরাচার প্রতিরোধ দিবসে চেতনায় জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

রেজাউল করীম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানসহ অতীতের প্রতিটি আন্দোলন ও অভ্যুত্থানের পর দেশ এমন শক্তির হাতে গেছে, যাদের কাছে ইসলাম, দেশ ও মানবতা নিরাপদ ছিল না। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, ‘শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুল বারবার করার কারণেই জাতিকে হতাশার মুখে পড়তে হয়েছে। ইসলামী শরিয়াহভিত্তিক শাসনই প্রকৃত আদর্শ শাসন ব্যবস্থা।’

চরমোনাই পীর আরও বলেন, চব্বিশের আন্দোলনের সময় রাজনৈতিক অস্তিত্বের ঝুঁকি নিয়েও ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ছিলেন। বাইতুল মোকাররম এলাকায় তাদের সমাবেশ ও মিছিলে তিনি নিজেও অংশ নিয়েছিলেন এবং সেদিন আইনশৃঙ্খলা বাহিনীর গুলির মুখে পড়তে হয়েছিল বলে দাবি করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, ‘সেদিনই বলেছিলাম, যত শক্তিশালীই হোক, ফ্যাসিবাদের পতন হবেই। আজ সেই পতন হয়েছে।’

বিজ্ঞাপন
728*90 Ad One-P

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দীন, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান এবং সংগঠনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীসহ অন্য নেতারা।

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান মুজাহিদ বলেন, জুলাইয়ের আন্দোলন প্রমাণ করেছে যে দেশের তরুণদের মতামত উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। তিনি দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই জাদুঘর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার দাবি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

১৪ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

১৪ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১৯ ঘণ্টা আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

২০ ঘণ্টা আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

১ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে