সর্বশেষ
প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী ১১ হাজার ২০০ যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ, জুলাইয়ে শুরু আন্তর্জাতিক আর্চারি আসর মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাসের এলাকায় গ্যাস সংকট তীব্র ভ্যালু-বেইজড শিক্ষা ও নিরাপদ ডিজিটাল পরিবেশে জোর, প্রাথমিক শিক্ষায় নতুন অগ্রাধিকার: ববি হাজ্জাজ বাংলাদেশের বন্দর খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ সৌদি আরবের টিকিট কালোবাজারি ও বিনা টিকিটে ভ্রমণ ঠেকাতে ৩ মাসে ১,৫১১ অভিযান, আদায় ৩.২০ কোটি টাকা ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যু কমেছে, বন্যা এলাকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের খাদ্য মজুত ইতিহাসের সর্বোচ্চ, নিরাপদ খাদ্যে কঠোর নজরদারি ২০৩০ সালের মধ্যে গ্যাস উৎপাদন বাড়াতে ১২১ নতুন কূপ খননের পরিকল্পনা

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়া এবং হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়, যা গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ২ দশমিক ৬৯ ডলার বা ৩ দশমিক ০৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে। এটি ১১ জুনের পর সর্বোচ্চ মূল্য। এর আগে গত সপ্তাহে ব্রেন্টের দাম ১৫ দশমিক ৯ শতাংশ বেড়েছিল, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক উল্লম্ফন।

একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ১৯ ডলার বা ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৮ ডলারে পৌঁছেছে। এটি ১২ জুনের পর সর্বোচ্চ। গত সপ্তাহে ডব্লিউটিআইয়ের দাম ১৫ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা মার্চের শুরুর পর সবচেয়ে বড় সাপ্তাহিক বৃদ্ধি।

বিশ্লেষকদের মতে, সপ্তাহান্তে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র টানা নবম রাতের মতো ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মিত্র কুয়েত ও বাহরাইন নতুন করে ইরানি হামলার তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক সময়ে উভয় পক্ষই নৌ চলাচলকে লক্ষ্যবস্তু করছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে। অপরদিকে, ইরান দাবি করেছে, হরমুজ প্রণালিতে চলাচলের নিয়ম লঙ্ঘনকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো অস্থিরতা বৈশ্বিক জ্বালানি বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, সোমবার ভোরে ওমানের কুমজারের উত্তর-পশ্চিমে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বার্কলেজের বিশ্লেষক অমরপ্রীত সিং বলেন, পুনরায় আরোপিত নৌ অবরোধের কারণে অঞ্চলটি থেকে তেল রপ্তানি কতটা স্বাভাবিক থাকবে, তা আগামী কয়েক দিন ও সপ্তাহের পরিস্থিতির ওপর নির্ভর করবে।

তিনি আরও বলেন, বর্তমান বাজার এখনো সম্ভাব্য সরবরাহ সংকটের ঝুঁকিকে পুরোপুরি মূল্যায়ন করেনি। যুদ্ধ শুরুর সময়ের তুলনায় বৈশ্বিক তেলের মজুত বর্তমানে আরও কম এবং তা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এলএসইজি-এর তথ্য অনুযায়ী, রোববার হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের আটটির তুলনায় অর্ধেক। একই সময়ে অন্তত তিনটি তেলবাহী ট্যাংকার এবং একটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) তেল বোঝাইয়ের জন্য প্রণালীতে প্রবেশ করেছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
নতুন চাপে মোদি সরকার, এবার দিল্লির পথে কৃষকদের বিক্ষোভ

নতুন চাপে মোদি সরকার, এবার দিল্লির পথে কৃষকদের বিক্ষোভ

৩ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও যন্তর মন্তরে আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও যন্তর মন্তরে আন্দোলন

৩ ঘণ্টা আগে
বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

১ দিন আগে
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা

২ দিন আগে
তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ

তুরস্কে ৫ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল কয়েকটি প্রদেশ

৩ দিন আগে
বাহরাইনে মার্কিন নৌ-ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

বাহরাইনে মার্কিন নৌ-ড্রোন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির

৩ দিন আগে