প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

বিজ্ঞাপন
রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার
করোনাকালে ভুয়া করোনা পরীক্ষার প্রতিবেদন দিয়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিম (সাহেদ) ফের গ্রেপ্তার হয়েছেন। সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির। তিনি জানান, সাহেদের বিরুদ্ধে একটি সিআর (কমপ্লেইন্ট রেজিস্টার) মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

করোনাভাইরাস মহামারির সময় পরীক্ষা ছাড়াই ভুয়া করোনা শনাক্তকরণ সনদ প্রদান এবং রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ২০২০ সালে দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন সাহেদ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

২০২০ সালের ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর উত্তরা ও মিরপুরে রিজেন্ট হাসপাতালের শাখায় অভিযান চালানো হয়। অভিযানে নমুনা পরীক্ষা ছাড়াই করোনা পরীক্ষার ভুয়া প্রতিবেদন দেওয়া, প্রতারণার মাধ্যমে অর্থ আদায় এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

পরদিন ৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে রিজেন্ট হাসপাতালের কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটির কার্যালয় সিলগালা করা হয়। একই দিন উত্তরা পশ্চিম থানায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এরপর ১৫ জুলাই ভারতের সীমান্ত দিয়ে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে প্রতারণা, জালিয়াতি ও অন্যান্য অভিযোগে দায়ের হওয়া একাধিক মামলায় তিনি কারাগারে ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সব মামলায় জামিন পাওয়ার পর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান সাহেদ। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে, যার মধ্যে পাঁচটিতে তিনি দণ্ডপ্রাপ্ত আসামি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

২ দিন আগে
হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

৩ দিন আগে
অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

৩ দিন আগে
পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
চেক ডিজঅনারের মামলা

পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

৩ দিন আগে
কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

৪ দিন আগে
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

৫ দিন আগে