প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
৩ মাসে ১৯৩ কোটি টাকার গরুর মাংস রপ্তানি হয়েছে: প্রতিমন্ত্রী টুকু ● চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ●

লোগো, রিলস, স্লোগান তৈরি করে পেতে পারেন প্রধানমন্ত্রীর পুরস্কার

বিজ্ঞাপন
লোগো, রিলস, স্লোগান তৈরি করে পেতে পারেন প্রধানমন্ত্রীর পুরস্কার
‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ উপলক্ষে লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং তৈরির আহ্বান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্বাচিত সেরা সৃষ্টিকর্মের বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) মাউশির জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আদেশে বলা হয়েছে, মাউশির আওতাধীন দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অংশগ্রহণকারীদের আগামী ২৮ জুলাই-এর মধ্যে নির্ধারিত নির্দেশনা অনুসরণ করে তাদের তৈরি লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং hpmgoldcup@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

নির্দেশনায় বলা হয়েছে, লোগো PNG, JPG অথবা JPEG ফরম্যাটে জমা দিতে হবে। রিলসের বিষয়বস্তু মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ফুটবল খেলার সঙ্গে সম্পর্কিত হতে হবে এবং ই-মেইলে রিলসের লিংক পাঠাতে হবে।

এ ছাড়া থিম সং ওয়ার্ড ও পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে। মাসকট ও স্লোগানও নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। আবেদন পাঠানোর সময় অংশগ্রহণকারীদের একটি সচল মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ যোগাযোগের ঠিকানা সংযুক্ত করতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

মাউশি আরও জানিয়েছে, যারা এর আগে লোগো, রিলস বা থিম সং জমা দিয়েছেন, তাদের নতুন করে একই কাজ পাঠানোর প্রয়োজন নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা লোগো, রিলস, মাসকট, স্লোগান ও থিম সং ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর আনুষ্ঠানিক ব্র্যান্ডিংয়ে ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
শিক্ষা থেকে আরও
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রীর

১ দিন আগে
ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায়

ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শনে শিক্ষাসচিব, জোর দিলেন যৌথ গবেষণায়

৩ দিন আগে
কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

কলেজে ভর্তির সুযোগ চান এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা

১ সপ্তাহ আগে
এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

এইচএসসির ফল ২৯ অক্টোবর প্রকাশের সম্ভাবনা

১ সপ্তাহ আগে
বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

বাপাজসের কোষাধ্যক্ষ হলেন পাবিপ্রবির উপপরিচালক বাবুল হোসেন

১ সপ্তাহ আগে
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বেড়ে হচ্ছে ৩ বছর, পিটিআইয়ের সক্ষমতা বাড়বে ৬ গুণ

২ সপ্তাহ আগে