প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

বিজ্ঞাপন
আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক হওয়া কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে কয়েক ঘণ্টা পর মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। সেখানে রাতভর অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিলে পুলিশ তাকে আটক করে। পরে ছত্রসাল স্টেডিয়াম থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

একই সময়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকেও আটক করে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তাকেও ছেড়ে দেওয়া হয়। রাতে থানায় যান কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। কিছু সময় অবস্থান করে তিনি সেখান থেকে ফিরে যান।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এদিকে, আগের দিন পুলিশ ও বিজেপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক আরও ৭০ জনকে মঙ্গলবার মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। পাশাপাশি সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ছয়টি মামলা দায়ের করা হয়েছে।

এর আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অভিমুখে মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব-ও অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পদত্যাগ দাবি করেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং ঘটনাস্থলে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে আলোচনা করলেও কংগ্রেস নেতৃত্ব অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অন্যদিকে, বিজেপির দাবি, পুরো কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে সোমনাথ ভারতী অভিযোগ করেন, ছাত্র-যুবদের চলমান আন্দোলনের পরিবর্তে রাহুল গান্ধী এই কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

১২ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

১২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে