সর্বশেষ
দুপুরের মধ্যে ১৭ জেলায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, অতিরিক্ত ৮৭ বিলিয়ন চায় পেন্টাগন আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী বিপদসীমার ১ সেন্টিমিটার নিচে তিস্তার পানি, বন্যার শঙ্কায় নদীতীরের মানুষ আড়াই মাসেই বদলি পাবনার এসপি ছুফি উল্লাহ, নতুন এসপি আবু আশ্রাফ জিয়াউর রহমানের রাজনৈতিক নেতৃত্বে যাদু মিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক: তথ্যমন্ত্রী কমিশন বৃদ্ধির দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি ফিলিং স্টেশন ১৮ ঘণ্টা বন্ধের ঘোষণা প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী ১১ হাজার ২০০ যুবক-যুবতীকে এআই প্রশিক্ষণ, জুলাইয়ে শুরু আন্তর্জাতিক আর্চারি আসর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, অতিরিক্ত ৮৭ বিলিয়ন চায় পেন্টাগন

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, অতিরিক্ত ৮৭ বিলিয়ন চায় পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় পৌঁছেছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে কাটছাঁট করতে হতে পারে। পাশাপাশি সেনাসদস্যদের বেতন, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং চলমান সামরিক অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে।

প্রতিরক্ষা বিভাগের প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত চাওয়া অর্থের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে পরিচালিত সামরিক অভিযানে ব্যয় করা হবে। পিট হেগসেথ বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত এবং পর্যাপ্ত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে এপ্রিল মাসে আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের বাজেটে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব কংগ্রেসে পাঠায় হোয়াইট হাউস। প্রস্তাবটি অনুমোদিত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট।

এদিকে সংঘাতও থেমে নেই। মঙ্গলবার টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

আটকের কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

১ ঘণ্টা আগে
নতুন চাপে মোদি সরকার, এবার দিল্লির পথে কৃষকদের বিক্ষোভ

নতুন চাপে মোদি সরকার, এবার দিল্লির পথে কৃষকদের বিক্ষোভ

২১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও যন্তর মন্তরে আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনেও যন্তর মন্তরে আন্দোলন

২১ ঘণ্টা আগে
বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

১ দিন আগে
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা

জর্ডানে ইরানের হামলায় নিহত ২ মার্কিন সেনা

৩ দিন আগে