প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, অতিরিক্ত ৮৭ বিলিয়ন চায় পেন্টাগন

বিজ্ঞাপন
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, অতিরিক্ত ৮৭ বিলিয়ন চায় পেন্টাগন
ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় পৌঁছেছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে। মে মাসে প্রকাশিত সর্বশেষ হিসাবের তুলনায় এই ব্যয় প্রায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। এমন পরিস্থিতিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত ৮৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।

মঙ্গলবার (২১ জুলাই) সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সামরিক বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে কাটছাঁট করতে হতে পারে। পাশাপাশি সেনাসদস্যদের বেতন, অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনর্গঠন এবং চলমান সামরিক অভিযান পরিচালনাও কঠিন হয়ে পড়বে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিরক্ষা বিভাগের প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত চাওয়া অর্থের মধ্যে ৬৭ বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যে পরিচালিত সামরিক অভিযানে ব্যয় করা হবে। পিট হেগসেথ বলেন, বর্তমান বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত এবং পর্যাপ্ত অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে এপ্রিল মাসে আগামী অর্থবছরের জন্য পেন্টাগনের বাজেটে ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব কংগ্রেসে পাঠায় হোয়াইট হাউস। প্রস্তাবটি অনুমোদিত হলে এটি হবে যুক্তরাষ্ট্রের আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বাজেট।

এদিকে সংঘাতও থেমে নেই। মঙ্গলবার টানা ১১তম দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরান। ফলে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বাড়ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

১১ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

১১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে