সর্বশেষ
বিয়ে করলেন ইউটিউব তারকা ‘মিস্টার বিস্ট’, পাত্রী কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়েসেন ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করতে চায় ইসি হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন দেশের সব মাদ্রাসায় ৪টি ফুটবল দল গঠনের নির্দেশ, ৩০ জুলাইয়ের মধ্যে তথ্য পাঠাতে হবে জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর পাসপোর্ট সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ, ৩৫ দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ ইতালিতে কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলার ভিডিও ভাইরাল রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সায়েরের স্ট্যাটাস বস্ত্র খাতের সংকট সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠন করলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক কেন হবে না, জানতে চেয়ে হাইকোর্টের রুল
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে প্রয়োজনীয় নির্দেশনা কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারা, যেখানে চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি, তা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন।

রুলের জবাব দিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সচিব, আইন সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান ও মো. তানভীর আহমেদ খান।

শুনানি শেষে আইনজীবী কাজী ফেরদাউসুল হাসান সাংবাদিকদের বলেন, একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে তিন লাখ টাকা পর্যন্ত মূল্যের মামলা নিষ্পত্তির ক্ষমতাও রয়েছে। অথচ একই ধরনের বিচারিক ক্ষমতা প্রয়োগকারী একজন ম্যাজিস্ট্রেটকে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়।

তিনি আরও বলেন, বিদ্যমান আইনে চেয়ারম্যান পদের জন্য কোনো শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়নি। এ কারণেই স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ২৬ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে চেয়ারম্যান পদের জন্য অন্তত স্নাতক পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করার নির্দেশনা চাওয়া হয়েছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট

২৬ মিনিট আগে
হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

হবিগঞ্জের হত্যা চেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

২৯ মিনিট আগে
মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার উদ্যোগ

মোজাফফরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার উদ্যোগ

১ দিন আগে
রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার

২ দিন আগে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে বাংলাদেশের চিঠি

২ দিন আগে
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন
শাপলা চত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

৩ দিন আগে