প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ●

জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর

বিজ্ঞাপন
জুলাই-সেপ্টেম্বরে ই-রিটার্ন জমা দিলে মিলবে ৫% কর প্রণোদনা: এনবিআর
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের কার্যক্রম শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত করতে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দিলে নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ প্রণোদনা (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ জুলাই) এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বিজ্ঞপ্তিতে বলা হয়, করসেবা আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে ২২ জুলাই থেকে ২০২৬-২৭ করবর্ষের ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন দাখিলের সুবিধা চালু করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২৫-২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা অনলাইনে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন। ফলে করদাতারা এখন ঘরে বসেই সহজে রিটার্ন প্রস্তুত, জমা এবং প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে পারছেন।

সংস্থাটি জানিয়েছে, বিশেষ আদেশের মাধ্যমে সব সাধারণ ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (প্রয়োজনীয় সনদ সাপেক্ষে), বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার প্রতিনিধিরা এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা কাগজে (পেপার) রিটার্ন জমা দিতে পারবেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

এ ছাড়া নিবন্ধনসংক্রান্ত জটিলতার কারণে কেউ ই-রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এনবিআর জানায়, www.etaxnbr.gov.bd প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক ট্রান্সফার, ডেবিট ও ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট সেবার মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করা যাবে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন জমা দিলে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদও ডাউনলোড করা সম্ভব হবে।

ই-রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালে এনবিআরের কল সেন্টার (০৯৬৪৩৭১৭১৭১) এবং অন্যান্য অনলাইন মাধ্যমে সহায়তা নেওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৬-২৭ করবর্ষ থেকে যারা জুলাই, আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করবেন, তারা নীট প্রদেয় করের ওপর ৫ শতাংশ হারে প্রণোদনা পাবেন। তবে এই প্রণোদনার সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা। সেপ্টেম্বরের পর রিটার্ন দাখিল করলে এ সুবিধা প্রযোজ্য হবে না। আর ডিসেম্বরের পর রিটার্ন জমা দিলে আইন অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

সময়সীমার মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করতে সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

১ দিন আগে
ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

১ দিন আগে
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

১ দিন আগে
রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

২ দিন আগে
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

৩ দিন আগে