প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ●

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট

বিজ্ঞাপন
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তম বারের মতো বাড়ানো হলো।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে পারেননি। তবে তিনি আদালতে সশরীরে উপস্থিত হয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যা দেন। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন এবং পলাশ রুদ্র পাল জামিনে মুক্ত হয়ে পলাতক। বাকি আসামিরা কারাগারে আছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রথমে মামলাটি শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই) তদন্ত করলেও চার দিন পর তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। পরে রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন।

আদালতের নির্দেশ অনুসারে ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে ওই টাস্কফোর্সের তত্ত্বাবধানে মামলার তদন্ত কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

২০ ঘণ্টা আগে
বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

বিএনপিকে ভোট দিয়ে ভুক্তভোগী’ বলা সেই নারী উদ্যোক্তা গ্রেপ্তার

৩ দিন আগে
জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

জামালপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন

৪ দিন আগে
সরাইলে এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি

সরাইলে এমপি রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা: পুলিশের জিডি

৫ দিন আগে
অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

অপ্রতিম হত্যা মামলায় চার্জশিট, আসামি ৪ জন

৬ দিন আগে
সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী মামলায় আইভীর আইনজীবী কাজল গ্রেপ্তার

২ সপ্তাহ আগে