প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট

বিজ্ঞাপন
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আবারও পেছাল, নতুন তারিখ ২৭ আগস্ট
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তম বারের মতো বাড়ানো হলো।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার ও তদন্ত কর্মকর্তা মো. আজিজুল হক প্রতিবেদন জমা দিতে পারেননি। তবে তিনি আদালতে সশরীরে উপস্থিত হয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে ব্যাখ্যা দেন। পরে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর রহমান খান জামিনে রয়েছেন এবং পলাশ রুদ্র পাল জামিনে মুক্ত হয়ে পলাতক। বাকি আসামিরা কারাগারে আছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

প্রথমে মামলাটি শেরেবাংলা নগর থানার এক উপপরিদর্শক (এসআই) তদন্ত করলেও চার দিন পর তদন্তভার দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি)। পরে রহস্য উদঘাটনে ব্যর্থ হওয়ায় একই বছরের ১৮ এপ্রিল হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

পরবর্তীতে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটির তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন এবং ছয় মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলেন।

আদালতের নির্দেশ অনুসারে ২০২৪ সালের ১৭ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করে প্রজ্ঞাপন জারি করে। বর্তমানে ওই টাস্কফোর্সের তত্ত্বাবধানে মামলার তদন্ত কার্যক্রম চলছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

২ দিন আগে
হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

৩ দিন আগে
অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

৩ দিন আগে
পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
চেক ডিজঅনারের মামলা

পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

৩ দিন আগে
কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

৪ দিন আগে
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

৫ দিন আগে