প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ● দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক ● বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী ● রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন ● পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর ● অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ ● দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ ● ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ ● চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা ●

বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের

বিজ্ঞাপন
বিশ্বব্যাপী আওয়ামী লীগ প্রতিরোধের ডাক বনি আমিনের
ইতালির রাজধানী রোমে হামলার শিকার হওয়ার পরও নিজের অবস্থান থেকে সরে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন। একই সঙ্গে তিনি বিশ্বব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বনি আমিন জানান, তিনি এখনো ইতালির ঐতিহাসিক নগরী রোমে অবস্থান করছেন এবং নিরাপদ আছেন। ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে পুরো ঘটনার বিস্তারিত শিগগিরই ভিডিও বার্তায় প্রকাশ করবেন বলেও জানান।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

স্ট্যাটাসে বনি আমিন দাবি করেন, রোমের বাংলাদেশি-অধ্যুষিত টর পিনিয়াত্তারা এলাকায় রাত প্রায় ১১টার দিকে একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। তার অভিযোগ, জন্মভূমি বাংলাদেশ নিয়ে তার রাজনৈতিক অবস্থান ও মতপ্রকাশের কারণেই তাকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি আরও দাবি করেন, হামলার ঘটনায় জড়িতদের পরিচয়, তাদের ভূমিকা এবং এর পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা ছিল কি না, তা ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে। ঘটনার ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।

বনি আমিন বলেন, একটি গণতান্ত্রিক ও আইনের শাসন প্রতিষ্ঠিত দেশে তদন্তের মাধ্যমে সত্য উদঘাটিত হবে এবং প্রকৃত দায়ীদের বিরুদ্ধে ইতালির প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি বিশ্বাস করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

স্ট্যাটাসে তিনি বলেন, হামলা, ভয়ভীতি কিংবা কোনো ধরনের চাপ তাকে তার বিশ্বাস ও ন্যায়ের পক্ষে কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও মানবিক মর্যাদার পক্ষে নিজের অবস্থান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি আরও লেখেন, প্রতিকূলতা তাকে থামাতে পারবে না; বরং আরও দৃঢ় করবে। দেশের বাইরে অবস্থান করলেও বাংলাদেশের প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে এবং অন্যায়ের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন।

স্ট্যাটাসের শেষাংশে বনি আমিন বিশ্বব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, গত ১৭ বছরের বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ড নিয়ে তিনি ভবিষ্যতেও প্রকাশ্যে কথা বলবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২১ জুলাই) রাতে ইতালির রোমে বনি আমিনের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় সম্পর্কে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
প্রবাস থেকে আরও
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি কর্তৃপক্ষ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি ভুয়া: সৌদি কর্তৃপক্ষ

৪ দিন আগে
ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

ভুয়া আশ্রয় আবেদনে বাংলাদেশিদের ‘সমকামী সাজানোর’ অভিযোগ, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

২ সপ্তাহ আগে
দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

দক্ষ কর্মীদের পরিবার আনার প্রক্রিয়া সহজ করল সৌদি

২ সপ্তাহ আগে
মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

মালয়েশিয়ায় ৯ মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

২ সপ্তাহ আগে
সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত

৩ সপ্তাহ আগে
তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী

৩ সপ্তাহ আগে