প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত

বিজ্ঞাপন
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে কিছু সময় স্থবির থাকা দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দুই দেশের সম্পর্ক জোরদার করতে তারা আগ্রহী।

শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয়, বাংলাদেশ সম্প্রতি ভারতে দুজন প্রেস কর্মকর্তা নিয়োগ দিয়েছে। অতীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভারতবিরোধী অবস্থানের অভিযোগ রয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কী—জানতে চাইলে জয়সওয়াল বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে ভারতকে অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চাই। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য আমরা উন্মুখ।”

একই ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিড়ী জানতে চান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন বলে যে খবর রয়েছে, সে বিষয়ে ভারত সরকারকে অবহিত করা হয়েছে কি না এবং সফরের উদ্দেশ্য সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানে কি না।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সম্ভাব্য ঢাকা সফর সম্পর্কে ভারতের কাছে কোনো তথ্য নেই।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত

৯ ঘণ্টা আগে
ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ

৯ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে কোনো অনুশোচনা নেই: ট্রাম্প

১ দিন আগে
ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্প

১ দিন আগে
বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে ১০৮ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

১ দিন আগে
লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

লোডশেডিংয়ে আফ্রিকার দেশ গাম্বিয়ায় সহিংস বিক্ষোভ

৩ দিন আগে