প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ●

আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

বিজ্ঞাপন
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। তিনি লেখেন, দেশের তরুণদের আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রত্যাশার প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং দেশের সেবার সুযোগ দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে আন্দোলন চলছিল। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং প্রশ্নফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কেন্দ্র সরকারের সঙ্গে আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তৃতীয় দফা বৈঠকের আগে শনিবার সকালে সংগঠনটি স্পষ্ট জানিয়ে দেয়, শিক্ষামন্ত্রীকে অপসারণ না করলে তারা আলোচনায় বসবে না।

এর আগে শুক্রবার সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিপূরণের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো অবস্থান জানায়নি। তবে শনিবার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণার পর আন্দোলনকারীদের তিনটি প্রধান দাবিই কার্যত পূরণ হয়েছে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দিল্লির যন্তর-মন্তরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করেন। তারা বিজয় মিছিল ও স্লোগানের মাধ্যমে এ ঘটনাকে শিক্ষার্থীদের আন্দোলনের সাফল্য হিসেবে উদযাপন করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সাম্প্রতিক সময়ে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে শুরু হওয়া এ আন্দোলন ভারতের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর সমর্থনও আন্দোলনে নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক থেকে আরও
আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

আফগান সীমান্তে তালেবান চৌকি ধ্বংস করল পাকিস্তান, নিহত ১

১ দিন আগে
থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

থাইল্যান্ডে ‘মাটির জ্বরে’ আক্রান্ত হয়ে ৪৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

৫ দিন আগে
সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

সৌদি ও আমিরাতের সঙ্গে কুশনারের গোপন লেনদেনের দাবি, অভিযোগ অস্বীকার ট্রাম্পের জামাতার

৬ দিন আগে
ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ

৬ দিন আগে
অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

অরুণাচল সীমান্তে চীন-ভারতের মুখোমুখি অবস্থান, আইটিবিপি প্রধানের স্বীকারোক্তি

৬ দিন আগে
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

৬ দিন আগে