প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপির মির্জা ফয়সল আমীন ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৮৬ ● হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৩১৫ ● ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ● প্রাণিসম্পদের টিকার শতভাগ উৎপাদন দেশে করতে হবে: প্রতিমন্ত্রী টুকু ● খাদ্য নিরাপত্তা জোরদারে জাইকার সহযোগিতা চাইলেন জনপ্রশাসন উপদেষ্টা ● মানসিক স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর, পাবনা হাসপাতাল নিয়ে কড়া বার্তা ● খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্ব খাদ্যমন্ত্রীর ● প্রাথমিকে ভর্তি পরীক্ষা, প্লে-নার্সারি-কেজি ও অতিরিক্ত বই নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ ● আগাম প্রস্তুতির কারণে ডেঙ্গুতে মৃত্যু কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

বিজ্ঞাপন
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক
চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২২৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ হাজার ২৮৩ কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর মাধ্যমে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে দেশে এসেছে ১৬৫ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৭১ লাখ ৭০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে এসেছে ৩৬ লাখ ২০ হাজার ডলার।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ব্যাংকভিত্তিক হিসাবে, জুলাইয়ের প্রথম ২৫ দিনে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ৩৫ কোটি ৭৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স সংগ্রহ করে শীর্ষ অবস্থানে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংক পেয়েছে ৩০ কোটি ১৫ লাখ ৫০ হাজার ডলার। এরপর ব্র্যাক ব্যাংক-এর মাধ্যমে এসেছে ২২ কোটি ৬০ লাখ ৯০ হাজার ডলার এবং অগ্রণী ব্যাংক সংগ্রহ করেছে ১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার ডলার।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

তিন মাসেই রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা

১ দিন আগে
ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

ঢাকায় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ শুরু ১৫ নভেম্বর, অংশ নেবে ১২ খাতের ২ শতাধিক প্রতিষ্ঠান

১ দিন আগে
রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৬’

১ দিন আগে
রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বৃদ্ধিতে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১ দিন আগে
বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার সুযোগ এসেছে: প্রধানমন্ত্রী

২ দিন আগে
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকার আশা, বেড়েছে আমদানি ও এলসি

৩ দিন আগে