প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে
শাপলাচত্বর হত্যাকাণ্ড

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

বিজ্ঞাপন
শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের মহাসমাবেশে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) প্রসিকিউশনের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই চার্জশিট জমা দেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

মামলায় বর্তমানে গ্রেপ্তার থাকা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, সাংবাদিক ফারজানা রুপা এবং মোজাম্মেল বাবু।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

এর আগে গত ১৯ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের তদন্তের খসড়া প্রতিবেদন তাদের হাতে এসেছে। ওই প্রতিবেদনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এক সেনাপ্রধান, সাবেক এক আইজিপিসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক ভিত্তি পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রস্তুত করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। তদন্তে নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

চার্জশিট দাখিলের মাধ্যমে বহুল আলোচিত এ মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপে অগ্রসর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আইন-বিচার থেকে আরও
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে

২ দিন আগে
হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

৩ দিন আগে
অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো অবৈধ: হাইকোর্ট

৩ দিন আগে
পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
চেক ডিজঅনারের মামলা

পাওনা টাকা পরিশোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট

৩ দিন আগে
কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা

৪ দিন আগে
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর

৫ দিন আগে