প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি, লেনদেনে ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক ● বৈচিত্র্যের মধ্যে ঐক্যই বাংলাদেশের অন্যতম শক্তি: সংস্কৃতিমন্ত্রী ● রিয়াদে হামলায় আটকে পড়া ৪০ ওমরাহযাত্রী দেশে ফিরলেন ● পরিবেশ সুরক্ষায় সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহারে জোর পরিবেশ প্রতিমন্ত্রীর ● অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯ ● দেশে হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬ ● ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন, থাকছে রাত্রিযাপনের সুযোগ ● চার দিনের সফরে আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী যারা ● চসিকের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন ডা. শাহাদাত হোসেন ●

স্কুলজীবনে ভয়াবহ বুলিংয়ের শিকার হয়েছিলেন ইয়াশ রোহান

বিজ্ঞাপন
স্কুলজীবনে ভয়াবহ বুলিংয়ের শিকার হয়েছিলেন ইয়াশ রোহান
স্কুলজীবনের ভয়াবহ বুলিংয়ের অভিজ্ঞতা এখনও তাড়িয়ে বেড়ায় অভিনেতা ইয়াশ রোহানকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের সেই তিক্ত স্মৃতি ও মানসিক ট্রমার কথা অকপটে তুলে ধরেছেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে ইয়াশ রোহান বলেন, তার স্কুলজীবন ছিল অত্যন্ত কষ্টের। ছোটখাটো গড়ন এবং বয়সের তুলনায় অপরিণত চেহারার কারণে ছোটবেলা থেকেই তাকে সহপাঠীদের বুলিংয়ের শিকার হতে হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ইয়াশ বলেন, “আমার স্কুল লাইফ ছিল খুবই খারাপ। আমি স্কুলের সেই ছেলেটা ছিলাম, যে সবার থেকে একটু খাটো ছিল, দেখতে অন্যদের তুলনায় অপরিণত ছিল। ছোটবেলা থেকেই আমাকে প্রচুর বুলিংয়ের শিকার হতে হয়েছে।”

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

কেন তাকে বুলিং করা হতো, তার কোনো নির্দিষ্ট কারণ আজও খুঁজে পাননি এই অভিনেতা। তার মতে, অনেক সময় বুলিংয়ের পেছনে কোনো যৌক্তিক কারণ থাকে না।

তিনি বলেন, “বুলিং এমন একটা বিষয়, যেখানে কাউকে কেন টার্গেট করা হয়, তার স্পষ্ট কোনো কারণ থাকে না। কিন্তু আমি নিয়মিতই স্কুলে ও ক্লাসে বুলিংয়ের শিকার হতাম।”

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

বর্তমানে বুলিং সম্পর্কে সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন ইয়াশ। তিনি জানান, এখন অনেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হলেও তার স্কুলজীবনে এমন কোনো সচেতনতা ছিল না।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তার ভাষায়, “এখন বুলিং নিয়ে অনেক আলোচনা হয়। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে। কিন্তু আমাদের সময়ে এটাকে যে ‘বুলিং’ বলা হয়, সেটাই আমরা জানতাম না। স্কুলেও এ বিষয়ে কোনো সচেতনতা ছিল না।”

স্কুলজীবনের সেই অভিজ্ঞতা এখনও মানসিকভাবে তাকে নাড়া দেয় বলে জানান এই অভিনেতা।

তিনি বলেন, “আমি স্কুলে অনেক নির্যাতিত হয়েছি। আমার স্কুলজীবন ছিল খুবই ভয়ংকর। অনেকেই স্কুলজীবনের সুন্দর স্মৃতির কথা বলেন, কিন্তু আমার স্কুলজীবনের ভালো কোনো স্মৃতি নেই।”

টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন ইয়াশ রোহান। পরে ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ‘পরাণ’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র, নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে তিনি দর্শকদের প্রশংসা অর্জন করেছেন। তবে অভিনয়জীবনে সাফল্য পেলেও স্কুলজীবনের বুলিংয়ের তিক্ত অভিজ্ঞতা এখনও তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়গুলোর একটি।

উল্লেখ্য, ইয়াশ রোহানের বাবা নরেশ ভূঁইয়া ও মা শিল্পী সরকার অপু—দুজনই দেশের অভিনয় অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে তারা নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
বিনোদন থেকে আরও
তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

তিশার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিলেন ফারুকী

১২ ঘণ্টা আগে
স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান

স্বর্ণমন্দিরে পূজা করতে গিয়ে কেঁদে ফেললেন সারা আলি খান

৪ দিন আগে
সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

সাত মাস পর অভিনয়ে ফিরছেন জাহের আলভী

১ সপ্তাহ আগে
ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

ওমরাহ করে অনুভূতি জানালেন কেয়া পায়েল, নেতিবাচক মন্তব্যকারীদের কড়া বার্তা

২ সপ্তাহ আগে
‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

‘শরৎকালীন নাট্যোৎসব ২০২৬’, মঞ্চস্থ হবে তিনটি নাটক

২ সপ্তাহ আগে
দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

দুটো টাকার জন্য কত কী করতে হয়: কৌশানী

২ সপ্তাহ আগে