সর্বশেষ
সরকারের ভালো কাজও তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগের অভিযোগে ফেঁসে যেতে পারেন সাহাবুদ্দিন ‘ভারতের আন্দোলনের সাফল্যকে নিজেদের কৃতিত্ব বলছে জামায়াতের বুদ্ধিজীবীরা’ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা ‘আট বছর ধরে বিচার চাইছি, এবার ন্যায়বিচার চাই’, বললেন একরামের স্ত্রী

১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী

১ বিলিয়ন ডলারের চীনা বিনিয়োগ আসছে, দ্রুত চালু হবে ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’: অর্থমন্ত্রী
দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও শিল্পাঞ্চলে (সিইআইজেড) প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ বাস্তবায়নের পথে রয়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করতে খুব শিগগিরই শতভাগ কার্যকর ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালু করা হবে।

সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর পূর্ব তীরে ‘চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ (সিইআইজেড)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত রেখেছে। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই শিল্পাঞ্চল দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, বিনিয়োগকারীদের হয়রানি কমাতে এবং সব ধরনের অনুমোদন দ্রুত দিতে সরকার পূর্ণাঙ্গ ‘সিঙ্গেল উইন্ডো সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে। পাশাপাশি পুঁজিবাজার ও মূলধনী খাতে কৌশলগত বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিল্পায়নের পাশাপাশি শ্রমিকদের আবাসন, আধুনিক জীবনযাত্রার মান নিশ্চিত করা এবং পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে। টেকসই শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

তিনি চীনা অংশীদারদের প্রতি আনোয়ারা শিল্পাঞ্চলে একটি আধুনিক ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে দেশীয় শিল্প আরও প্রতিযোগিতামূলক হবে এবং স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও শিল্পাঞ্চল কেবল একটি শিল্প প্রকল্প নয়; এটি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১ ঘণ্টা আগে
দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

দেশে খাদ্য মজুদ ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে

২ ঘণ্টা আগে
পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, টোল আদায় ছাড়াল ১০ কোটি টাকা

২ ঘণ্টা আগে
জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

জুলাইয়ের ২৫ দিনেই ২৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

১৬ ঘণ্টা আগে
রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী

রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলারের লক্ষ্য নির্ধারণ, ১৫ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা: বানিজ্য মন্ত্রী

২৩ ঘণ্টা আগে
বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাপা ও ডেনিশ দূতাবাসের বৈঠক

বাংলাদেশ-ডেনমার্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাপা ও ডেনিশ দূতাবাসের বৈঠক

১ দিন আগে