প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে
সাঁথিয়ার মসজিদে হট্টগোল

সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি

বিজ্ঞাপন
সাঁথিয়ার মসজিদে হট্টগোল: সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে এমপির অভিযোগ ‘মিথ্যা ও বানোয়াট’ বলছে বিএনপি
পাবনার সাঁথিয়ায় একটি মসজিদে নামাজের ইমামতি নিয়ে সৃষ্ট হট্টগোলের ঘটনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা ও পৌর বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন দলটির নেতারা। লিখিত বক্তব্য পাঠ করেন সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, সেদিন সাইয়েদ আব্দুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন। অথচ পরিকল্পিতভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে ঘটনাটি জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের প্রত্যক্ষ মদদেই ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

আব্দুল করিম আরও বলেন, সাঁথিয়ায় রাজনৈতিক প্রভাব বিস্তারের উদ্দেশ্যে বিভিন্ন মসজিদে যাচ্ছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আফতাবনগর মসজিদেও তিনি মসজিদ কমিটি ও নির্ধারিত ইমামকে উপেক্ষা করে ইমামতি করার চেষ্টা করেন। এ সময় তার আকিদা নিয়ে আপত্তি জানিয়ে অনেক মুসল্লি স্বাভাবিকভাবেই বিরোধিতা করেন। এরপরও তিনি জোরপূর্বক ইমামতি করতে চান বলে অভিযোগ করেন বিএনপি নেতারা।

মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি করে তার দায় সাইয়েদ আব্দুল্লাহর ওপর চাপানোর চেষ্টা করছে। তবে সব ধরনের ভুল বোঝাবুঝি ও বিভেদ দূর করে সাঁথিয়ার উন্নয়নের স্বার্থে জামায়াতসহ সব রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় বিএনপি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

এ সময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মল্লিক, সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম বন্দে, সাংগঠনিক সম্পাদক আসিফ ইকবাল রাসেল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরদার রফিকুল ইসলাম, মীর নাজমুল বারী নাহিদসহ উপজেলা, ইউনিয়ন এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি

৪ ঘণ্টা আগে
ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ

৫ ঘণ্টা আগে
দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

দেশের মানুষ ভালো নেই, সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না: জামায়াত আমির

১০ ঘণ্টা আগে
ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত জামায়াত আমিরের

১১ ঘণ্টা আগে
লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

লাইফ সাপোর্টে থাকা মেঘমল্লারের শারীরিক অবস্থার উন্নতি

১ দিন আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে শফিকুর রহমানসহ ৯ সদস্য

২ দিন আগে