সর্বশেষ
ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান: তথ্য প্রতিমন্ত্রী পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল প্রধানমন্ত্রীর 'ক্লিন অ্যান্ড গ্রিন সিটি' বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির আগ্রহ, জানালেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কওমি মাদরাসা সংক্রান্ত অভিযোগে হটলাইন ও পর্যবেক্ষণ সেল গঠন সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে প্রধানমন্ত্রীর আশ্বাস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ
ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজি ও ব্যাংক লুটের ঘটনায় পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, এস আলম গ্রুপের মাধ্যমে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় সাহাবুদ্দিন চুপ্পুর সহযোগিতা ছিল। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বক্তারা বলেন, ব্যাংক খাত ধ্বংসের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

বিক্ষোভকারীরা সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তার, ব্যাংক লুটের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা এবং আর্থিক খাতে সুশাসন নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

পরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ হয়।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল

পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল

২ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

২ সপ্তাহ আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

২ সপ্তাহ আগে
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

৩ সপ্তাহ আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

৩ সপ্তাহ আগে
পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ

পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে ইসলামী ব্যাংক গ্রাহকদের নতুন কর্মসূচি, ১৮ জুলাই মহাসমাবেশ

৩ সপ্তাহ আগে