সর্বশেষ
ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান: তথ্য প্রতিমন্ত্রী পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল প্রধানমন্ত্রীর 'ক্লিন অ্যান্ড গ্রিন সিটি' বাস্তবায়নে দুই সিটি কর্পোরেশনের কার্যক্রমকে আরও বেগবান করার নির্দেশ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির আগ্রহ, জানালেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী কওমি মাদরাসা সংক্রান্ত অভিযোগে হটলাইন ও পর্যবেক্ষণ সেল গঠন সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম শিল্পখাতে গ্যাস সংকট কাটাতে প্রধানমন্ত্রীর আশ্বাস বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক
আন্তর্জাতিক আর্থিক লেনদেনকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। ফলে বাংলাদেশি গ্রাহকরা ব্যাংকের মাধ্যমে আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে বিদেশে অনলাইন পেমেন্ট, ভ্রমণ ব্যয় এবং বিভিন্ন আন্তর্জাতিক সেবার মূল্য পরিশোধের সুযোগ পাবেন।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১-এর পরিচালক হারুন অর রশিদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আধুনিক করা, সেবাখাতে বৈশ্বিক বাণিজ্য সহজ করা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর লক্ষ্যেই এ নীতিমালা চালু করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক পেমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি করতে পারবে। এর মাধ্যমে গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) বা আন্তর্জাতিক ডিজিটাল ওয়ালেট চালুর পথ উন্মুক্ত হবে।

এছাড়া বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ট্রাভেল কোটার বৈদেশিক মুদ্রা ডিজিটাল ওয়ালেটে স্থানান্তরের সুবিধা দেওয়া হবে। ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি সফরের জন্য এ সুবিধা প্রযোজ্য হবে। এতে বিদেশে নগদ বৈদেশিক মুদ্রা বহনের প্রয়োজন কমবে এবং বিভিন্ন ব্যয় ডিজিটালভাবে পরিশোধ করা সহজ হবে।

এই ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে হোটেল বুকিং, ভিসা প্রসেসিং ফি, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যপদ ফি, সফটওয়্যার ও আইটি সেবার বিলসহ অন্যান্য অনুমোদিত অনলাইন পেমেন্ট করা যাবে। বিদ্যমান বিধান অনুযায়ী, প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার পর্যন্ত অনলাইন পেমেন্টের সুযোগ বহাল থাকবে।

রপ্তানিকারক, ফ্রিল্যান্সার এবং ই-কমার্স উদ্যোক্তাদের জন্যও নতুন নীতিমালায় গুরুত্বপূর্ণ সুবিধা রাখা হয়েছে। তারা বৈধভাবে বিদেশ থেকে রপ্তানি আয় গ্রহণ করতে পারবেন। পাশাপাশি এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবের অর্থ ডিজিটাল ওয়ালেটে স্থানান্তর করে আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যয়ও পরিশোধ করা যাবে। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও ডিজিটাল সেবা রপ্তানি আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে, এটি কোনো নির্দিষ্ট বিদেশি পেমেন্ট সেবা—যেমন পেপ্যাল—চালুর ঘোষণা নয়। বরং আন্তর্জাতিক ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের সঙ্গে বাংলাদেশি ব্যাংকগুলোর সংযোগ স্থাপনের জন্য একটি নীতিগত ও নিয়ন্ত্রক কাঠামো তৈরি করা হয়েছে। প্রয়োজনীয় অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলো ধাপে ধাপে এ সেবা চালু করবে।

গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্কুলারে বলা হয়েছে, সব ডিজিটাল ওয়ালেট সংশ্লিষ্ট ব্যাংকের নিয়ন্ত্রণে পরিচালিত হবে এবং প্রতিটি লেনদেন রিয়েল-টাইম বা প্রায় রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা হবে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রা আইন, অর্থপাচার প্রতিরোধ (এএমএল), সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ (সিএফটি) এবং গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) সংক্রান্ত সব বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টদের মতে, দেশে আন্তর্জাতিক অনলাইন লেনদেনের চাহিদা দ্রুত বাড়ছে। নতুন নীতিমালা বাস্তবায়িত হলে বিদেশ ভ্রমণকারী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, রপ্তানিকারক ও ই-কমার্স ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে বৈধ ব্যাংকিং চ্যানেলে বৈদেশিক লেনদেন বৃদ্ধি পেয়ে দেশের ডিজিটাল অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

৮ ঘণ্টা আগে
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

১ দিন আগে
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
বাংলাদেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

১ দিন আগে
দেশে রেকর্ড পরিমাণ বেড়েছে সুগন্ধি চালের বাজারদর
ঢালাও রফতানির অনুমতি

দেশে রেকর্ড পরিমাণ বেড়েছে সুগন্ধি চালের বাজারদর

১ দিন আগে
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত?

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণ-রুপার দাম, আজ কত?

১ দিন আগে
ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে