বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
দীনেশ ত্রিবেদী জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সংস্কৃতি, ক্রীড়া, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়েছে।
তিনি বলেন, এটি অত্যন্ত ফলপ্রসূ সংলাপ ছিল এবং এসব আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
তিস্তা ইস্যু প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভারত বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ শুধু সীমান্তই নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশীদার। জনগণের স্বার্থে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে ভারত কাজ করে যেতে চায়।