প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য: বাণিজ্যমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির নতুন কমিটি ছাত্রশক্তির প্রথম কাউন্সিলে সভাপতি বাকের, সম্পাদক তাহমীদ মুসলিম তালাক আইনকে বৈধ বলল ভারতের আদালত ভারতে শি জিনপিং, অরুণাচলে চীনের অবকাঠামো নির্মাণ নিয়ে উদ্বেগ ঢাকাকে আন্তর্জাতিক কানেকটিং হাব করতে চায় ইউএস-বাংলা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রতিমন্ত্রী ২০২৮ সালের মধ্যে প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী ভাইভায় বিশেষ নম্বর দিয়ে কাউকে পাস করানোর পরিকল্পনা নেই: পানিসম্পদমন্ত্রী সাড়ে ১০ হাজার কোটি টাকার চার লেন প্রকল্প ফাইনাল স্টেজে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির আগ্রহ, জানালেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লির আগ্রহ, জানালেন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে দিল্লির আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাকে স্বাগত জানাতে ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

দীনেশ ত্রিবেদী জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। সংস্কৃতি, ক্রীড়া, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের বিষয়েও মতবিনিময় হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, এটি অত্যন্ত ফলপ্রসূ সংলাপ ছিল এবং এসব আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

তিস্তা ইস্যু প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, এমন কোনো সমস্যা নেই যার সমাধান সম্ভব নয়। তিনি দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

দীনেশ ত্রিবেদী আরও বলেন, ভারত বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশ শুধু সীমান্তই নয়, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশীদার। জনগণের স্বার্থে এই সম্পর্ক আরও গভীর ও কার্যকর করতে ভারত কাজ করে যেতে চায়।

বিজ্ঞাপন
728*90 Ad One-P
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ দিবসে উত্তর সিটির স্টল পরিদর্শন প্রধানমন্ত্রীর

৭ ঘণ্টা আগে
ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

১০ ঘণ্টা আগে
রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

রবিউস সানি মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

১ দিন আগে
বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

বিভিন্ন অনৈতিক চুক্তি থেকে বের হয়ে আসছে বর্তমান সরকার: চিফ হুইপ

১ দিন আগে
আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

১ দিন আগে
বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

বিভিন্ন দেশের কারাগারে ১০ হাজার ৬৬ বাংলাদেশি বন্দি

১ দিন আগে