প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির আভাস জুলাইয়ে ১০ মন্ত্রণালয় ও বিভাগের উন্নয়ন ব্যয় শূন্য রাজধানীতে ৫ হাজার ৩১০ ইয়াবাসহ এএসআই গ্রেপ্তার প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন যে ৩ মন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী গণমাধ্যমের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় এআই ব্যবহারে আরও দক্ষ হবে সরকার, সহজ হবে নাগরিক সেবা: জনপ্রশাসন উপদেষ্টা গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় আপস করেননি আবদুস শহিদ দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান

পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল

বিজ্ঞাপন
পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক পেমেন্ট সেবা চালুর পথ খুলল
বাংলাদেশে পেপল (PayPal) ও পেওনিয়ার (Payoneer)-এর মতো আন্তর্জাতিক ডিজিটাল লেনদেন ও অর্থ স্থানান্তর সেবা চালুর পথ আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে আন্তসীমান্ত (ক্রসবর্ডার) ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়াকরণে নতুন ‘ব্যাংক-মধ্যস্থতাকারী কাঠামো’ চালু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের ব্যাংকগুলো বিদেশি ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান, অনলাইন পেমেন্ট গেটওয়ে এবং অন্যান্য বৈধ আন্তর্জাতিক লেনদেন সেবাদাতার সঙ্গে চুক্তির মাধ্যমে দেশে এ ধরনের সেবা চালু করতে পারবে। ফলে ভবিষ্যতে পেপল ও পেওনিয়ারের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সেবা চালুর সুযোগ তৈরি হলো।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক সেবামুখী বাণিজ্য সহজ করা, ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং বৈদেশিক লেনদেন ব্যবস্থাকে আধুনিক করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কীভাবে কাজ করবে নতুন ব্যবস্থা

নির্দেশনা অনুযায়ী, ব্যাংকগুলো গ্রাহকদের জন্য ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) নামে ডিজিটাল ওয়ালেট বা স্টোরড-ভ্যালু অ্যাকাউন্ট খুলতে সহায়তা করতে পারবে। তবে এসব অ্যাকাউন্ট সরাসরি পরিচালিত হবে না; প্রতিটি হিসাব সংশ্লিষ্ট ব্যাংকের একটি মাস্টার ডিভিএ বা সেটেলমেন্ট অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে রিয়েল-টাইম মনিটরিং ব্যবস্থা চালু রাখতে হবে এবং সমান্তরাল হিসাব সংরক্ষণ করতে হবে। অব্যবহৃত অর্থ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তা সমন্বয় বা ফেরত দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

যেসব কাজে ব্যবহার করা যাবে

নতুন ব্যবস্থার আওতায় ব্যক্তি, ব্যবসায়ী ও ফ্রিল্যান্সাররা বৈদেশিক মুদ্রায় বিভিন্ন ধরনের লেনদেন করতে পারবেন।

এ সুবিধার মাধ্যমে—

  • ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি কাজে বিদেশ ভ্রমণের ব্যয় পরিশোধ করা যাবে।
  • আন্তর্জাতিক অনলাইন কেনাকাটা বা বিভিন্ন ফি পরিশোধে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার ব্যবহার করা যাবে।
  • সদস্যপদ ফি, তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত ব্যয়, ভিসা প্রসেসিং ফি এবং অনলাইনে হোটেল বুকিংয়ের অর্থ পরিশোধ করা যাবে।

রপ্তানিকারক ও ফ্রিল্যান্সারদের সুবিধা

এক্সপোর্ট রিটেনশন কোটা (ইআরকিউ) এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবধারীরাও এ সুবিধা পাবেন।

ইআরকিউ হিসাবধারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বোচ্চ তিনজন শীর্ষ কর্মকর্তা ব্যবসায়িক ব্যয়ের জন্য ডিভিএ ব্যবহার করতে পারবেন। পাশাপাশি ফ্রিল্যান্সার ও ই-কমার্স উদ্যোক্তারা আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে অর্জিত অর্থ সহজে দেশে আনতে পারবেন।

বিদেশি পর্যটকদের জন্যও সুবিধা

বাংলাদেশে আগত বিদেশি নাগরিক ও পর্যটকেরাও দেশীয় মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্টের জন্য এ সেটেলমেন্ট সুবিধা ব্যবহার করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের শর্ত

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সেবা চালুর আগে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের কারিগরি সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতির বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে পূর্বানুমোদন নিতে হবে।

এ ছাড়া অর্থ পাচার প্রতিরোধ, গ্রাহক পরিচিতি (কেওয়াইসি) এবং অন্যান্য নিয়ন্ত্রক নির্দেশনা মেনে নিয়মিত লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্যাংকিং ও বীমা থেকে আরও
অভিজ্ঞতা ছাড়াই তমা মির্জার এভিপি নিয়োগ, প্রশ্নের মুখে এবি ব্যাংক

অভিজ্ঞতা ছাড়াই তমা মির্জার এভিপি নিয়োগ, প্রশ্নের মুখে এবি ব্যাংক

৪ দিন আগে
সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

সাহাবুদ্দিন চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ

৩ সপ্তাহ আগে
রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা: অর্থমন্ত্রী

১ মাস আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

সম্মিলিত ইসলামী ব্যাংকের পর্ষদে নতুন দুই পরিচালক

১ মাস আগে
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

১ মাস আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান

১ মাস আগে