প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ● সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা ● হৃদরোগে মৃত্যুর ঝুঁকি কমাতে জনসচেতনতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর ● বেহেশতের টিকিট বিক্রেতারা সারের কৃত্রিম সংকট তৈরি করছে: মীর শাহে আলম ●

৫ আগস্ট রাজধানীতে ১১ দলীয় জোটের সমাবেশ, চূড়ান্ত কর্মসূচি ৩ আগস্ট

বিজ্ঞাপন
11 dol
আগামী ৫ আগস্ট রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। একই সঙ্গে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে আগামী ৩ আগস্ট জোটের শীর্ষ নেতাদের আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে।

সম্প্রতি অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এতে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ জানান, আগামী ৫ আগস্ট বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পল্টনে আয়োজিত সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। পাশাপাশি রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

তিনি বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি এবং চলমান ও ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ৩ আগস্টের বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

প্রেস ব্রিফিংয়ে হামিদুর রহমান আযাদ হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচিতে এনসিপির নেতাদের ওপর হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি বলেন, মতপার্থক্য থাকলে তার রাজনৈতিক জবাব রাজনৈতিকভাবেই দিতে হবে। রাজনৈতিক কর্মসূচি সন্ত্রাসী কায়দায় প্রতিহত করার চেষ্টা অতীতের ফ্যাসিবাদী আচরণের পুনরাবৃত্তি।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণ, রাষ্ট্র পরিচালনা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। তিনি আরও দাবি করেন, সিলেটে সংঘটিত হামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত এবং তাদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।

বৈঠক ও প্রেস ব্রিফিংয়ে এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

১ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

১৯ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

১৯ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২০ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

১ দিন আগে