প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

বিজ্ঞাপন
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান
বিএনপির কোনো প্রকৃত কর্মী চাঁদাবাজি, দখলদারি বা সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশটি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগের প্রতিবাদে আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রকৃত নেতাকর্মীরা নিজেদের স্বার্থে অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি বা দখলদারির সঙ্গে জড়িত নন। দলের নাম ব্যবহার করে কেউ এসব কর্মকাণ্ডে যুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

দেশের উৎপাদন ও উন্নয়নে শ্রমজীবী মানুষের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের পরিশ্রমের ওপর দেশের অর্থনীতি ও দৈনন্দিন জীবন অনেকাংশে নির্ভরশীল। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমজীবীসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে শিল্প, শ্রমিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্ষতিগ্রস্ত হতে পারে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি বর্তমান সরকারকে দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

‘জুলাইয়ের নেতাদের অরক্ষিত রেখে সবাই হাত মুছে ফেলেছে’

১ দিন আগে
জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে ফ্যাসিস্ট শক্তি

১ দিন আগে
‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

‘বিএনপির ওপর আ. লীগের কোনো রাগ নাই, সব রাগ এনসিপির ওপর’

২ দিন আগে
সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

২ দিন আগে
সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

সনদ অর্জন নয়, বিবেক ও মনুষ্যত্বের সমন্বয়ই প্রকৃত শিক্ষা: রিজভী

২ দিন আগে
আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

আমির হামজাকে শরিয়া আইনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: রাশেদ খাঁন

২ দিন আগে