সর্বশেষ
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান ‘জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না’ বিএনপিকে কিছু বললে আওয়ামী লীগ খুশি হয়: নারায়ণগঞ্জ জামায়াত আমির ১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: বিএনপিকে নিশানা মিতুর গণতন্ত্র শক্তিশালী হলেই সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে: নাহিদ ইসলাম ভেদরগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়মে দুই ক্লিনিক বন্ধ ‘বন্দে মাতরম’ আইন ঘিরে বিতর্ক, ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ভারতীয় মুসলিমদের দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী সোনারগাঁওয়ে সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি

তারল্য সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

তারল্য সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ব্যাংক ঋণ সংকট, তীব্র তারল্য ঘাটতি এবং কাঁচামাল আমদানিতে অক্ষমতার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের ১১টি ভারী শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি ও ছাঁটাই করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শিল্পগোষ্ঠীটির ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের সংকট দেখা দেয়। ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়ায় নতুন করে ঋণপত্র (এলসি) খুলে কাঁচামাল আমদানি করা সম্ভব হয়নি। ফলে উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে।

কারখানার ডিজিএম রফিকুল ইসলাম বলেন, উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের নিজ দায়িত্বে কর্মস্থল ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মানবসম্পদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত প্রায় দুই বছর ধরে ব্যাংকিং সংকটের মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করে উৎপাদন সচল রাখার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমানে ব্যাংকিং খাতে গ্রুপটির কোনো কার্যকর আর্থিক সক্ষমতা বা নগদ তারল্য অবশিষ্ট নেই। পাশাপাশি কাঁচামাল আমদানিও পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এত বড় শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করা আর সম্ভব হচ্ছে না।

হঠাৎ কারখানা বন্ধ ও চাকরি হারানোর খবরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ

দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর, ব্যবসা সহজীকরণে নতুন উদ্যোগ

৯ ঘণ্টা আগে
এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়, চাই টেকসই প্রস্তুতি: আইসিএমএবির কৌশলগত সংলাপে বিশেষজ্ঞদের অভিমত

এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়, চাই টেকসই প্রস্তুতি: আইসিএমএবির কৌশলগত সংলাপে বিশেষজ্ঞদের অভিমত

৩ দিন আগে
আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক

আন্তর্জাতিক লেনদেন আরও সহজ করলো বাংলাদেশ ব্যাংক

৩ দিন আগে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৪৬ বিলিয়ন ডলার

৩ দিন আগে
১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

১০ বছরের তথ্য বিশ্লেষণ করে আগাম সংকট শনাক্ত করবে প্রযুক্তি: বাণিজ্যমন্ত্রী

৪ দিন আগে
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
বাংলাদেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা

মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

৪ দিন আগে