প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
এ কে এম আবু তাহের স্মৃতি ফুটবলে আদর্শ সদর চ্যাম্পিয়ন ● ফরিদগঞ্জে খোলস পাল্টে বেপরোয়া ‘ছাপড়ি সোহেল’ ● শিশু ধর্ষণের অভিযোগ: মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাট ● রমজানের আগেই টিসিবির নতুন ডিলার নিয়োগ, আবেদন অনলাইনে ● প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ● হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু ● নির্বাচনের এজেন্টদের নিয়ে প্রতিমন্ত্রী টুকুর ব্যতিক্রমী আয়োজন ● পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু ● গাজীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে ত্রাণ প্রতিমন্ত্রী ● ন্যাশনাল মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি স্থাপনের সিদ্ধান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ●

বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিজ্ঞাপন
বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হলেও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে এনসিপি নেতা আশরাফুল ইসলাম ওরফে সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে বরামা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি এনসিপির শ্রীপুর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

আশরাফুলের পরিবারের দাবি, বিদ্যুৎ বিল বেশি আসায় তিনি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এবং পরে সেটি মুছে ফেলেন। তবে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, ওই পোস্টের কারণে তাকে গ্রেপ্তার করা হয়নি।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

পুলিশ জানায়, ২১ সেপ্টেম্বর জৈনাবাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আশরাফুলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আশরাফুলের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে এনসিপির উপজেলা শাখা। সংগঠনটির আহ্বায়ক আবু রায়হান মেজবাহ তার মুক্তি দাবি করেছেন। এ দাবিতে সোমবার রাতে বরমী বাজারে প্রতিবাদ মিছিলও করা হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে বিশেষ ওএমএস কর্মসূচি শুরু

১৭ ঘণ্টা আগে
কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

২০ ঘণ্টা আগে
জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

জলবায়ু ঝুঁকির দেশগুলোর জন্য পাঁচ প্রস্তাব প্রধানমন্ত্রীর

২১ ঘণ্টা আগে
ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ চালুর উদ্যোগ: নৌপরিবহন মন্ত্রী

২৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

১ দিন আগে