প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে শফিকুর রহমানের বিদায়ী সাক্ষাৎ ● ২৫ বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কেনার সিদ্ধান্ত ● বাংলাদেশকে আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ার ব্যাখ্যা দিল পাকিস্তান ● বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির ● দেশের সব মাদ্রাসার ম্যানেজিং কমিটি পুনর্গঠনের নির্দেশ ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা ● অনিবন্ধিত অনলাইন ও নিউজ পেজের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে সরকার ● সৌদি আরব থেকে এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার, বাংলাদেশি কত ● ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ● বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ●

তারল্য সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

বিজ্ঞাপন
তারল্য সংকটে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
ব্যাংক ঋণ সংকট, তীব্র তারল্য ঘাটতি এবং কাঁচামাল আমদানিতে অক্ষমতার কারণে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলম গ্রুপের ১১টি ভারী শিল্পকারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে এসব কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি ও ছাঁটাই করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে শিল্পগোষ্ঠীটির ব্যবসা-বাণিজ্য এবং ব্যাংকিং কার্যক্রমে বড় ধরনের সংকট দেখা দেয়। ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থায়ন না পাওয়ায় নতুন করে ঋণপত্র (এলসি) খুলে কাঁচামাল আমদানি করা সম্ভব হয়নি। ফলে উৎপাদন কার্যক্রম চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে পড়ে।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

কারখানার ডিজিএম রফিকুল ইসলাম বলেন, উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকায় কর্মকর্তা-কর্মচারীদের নিজ দায়িত্বে কর্মস্থল ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

মানবসম্পদ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত প্রায় দুই বছর ধরে ব্যাংকিং সংকটের মধ্যেও শ্রমিকদের নিয়মিত বেতন পরিশোধ করে উৎপাদন সচল রাখার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমানে ব্যাংকিং খাতে গ্রুপটির কোনো কার্যকর আর্থিক সক্ষমতা বা নগদ তারল্য অবশিষ্ট নেই। পাশাপাশি কাঁচামাল আমদানিও পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় এত বড় শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করা আর সম্ভব হচ্ছে না।

হঠাৎ কারখানা বন্ধ ও চাকরি হারানোর খবরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উদ্বেগ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ঘিরে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y
বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
অর্থনীতি থেকে আরও
বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড় যুক্তরাষ্ট্রের

৪ ঘণ্টা আগে
কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

কাউকে তুষ্ট করতে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা: হুমায়ুন কবির

২৩ ঘণ্টা আগে
১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১৮ দেশের বাজার ঘিরে রপ্তানি বহুমুখীকরণ কৌশল প্রণয়ন করছে সরকার

১ দিন আগে
ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজার স্থিতিশীল রাখতে দায়িত্বশীল ভূমিকার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১ দিন আগে
ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

ইউনানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের একগুচ্ছ প্রস্তাব

২ দিন আগে
জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

জাতিসংঘে প্রধানমন্ত্রীর কর্মসূচি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে: বাণিজ্যমন্ত্রী

২ দিন আগে