প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ

১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: বিএনপিকে নিশানা মিতুর

বিজ্ঞাপন
১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে: বিএনপিকে নিশানা মিতুর
ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মধ্যেই বিএনপি দলীয়করণ, চাঁদাবাজি ও সন্ত্রাসকে প্রশ্রয় দিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা আক্তার মিতু। তিনি বলেন, ‘১৭ বছরের মজলুম আজ জালিম হয়ে উঠেছে।’

শনিবার (১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি জেলা শাখার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

ডা. মাহমুদা আক্তার মিতু বলেন, বিএনপি দীর্ঘদিন নিজেদের নির্যাতিত মানুষের দল হিসেবে পরিচয় দিলেও ক্ষমতায় এসে সেই অবস্থান ধরে রাখতে পারেনি। তার ভাষায়, ‘মজলুমরা কখনো জালিমের পক্ষে থাকে না। কিন্তু আপনারা আবার জালিম হয়ে উঠেছেন।’

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, সংগঠনটি বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে সন্ত্রাসীদের দিয়ে সংগঠন পরিচালনা করছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ঘরে ঘরে চাকরি’ দেওয়ার প্রতিশ্রুতিরও সমালোচনা করে তিনি দাবি করেন, ‘যে চাকরি দেওয়া হয়েছে, সেটি চাঁদাবাজির চাকরি।’

তিনি আরও বলেন, বিএনপি অন্তত এক বছর ভালো থাকার চেষ্টা করতে পারত, কিন্তু ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই তারা সবকিছু দলীয়করণ করেছে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে মিতু বলেন, জুলাই নিয়ে কথা বললেই আবেগ কাজ করে। তিনি অভিযোগ করেন, বিএনপি এনসিপির বিরুদ্ধে জুলাই আন্দোলনকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ তুললেও শহীদদের স্মৃতি ও আন্দোলনের চেতনা সংরক্ষণের কাজ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আদর্শ ও চেতনা বাস্তবায়নে এনসিপি এবং তাদের রাজনৈতিক মিত্ররা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য রোকেয়া বেগম, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রাজনীতি থেকে আরও
আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

২ ঘণ্টা আগে
সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

সব জায়গায় অত্যাচারের উৎসব লেগে গেছে: মাহমুদুর রহমান মান্না

২১ ঘণ্টা আগে
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপির কর্মীরা জড়িত নয়: নজরুল ইসলাম খান

২১ ঘণ্টা আগে
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারকে ৫০ লাখ টাকা সহায়তা দেবে জামায়াত

২২ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রীকে পদে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না: নাহিদ ইসলাম

১ দিন আগে
জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

জাসদ কার্যালয়ে আটক ২৯ জন বাদে সবাই ছাড়া পেয়েছেন

২ দিন আগে