প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার ● ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস ● ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ● অভিমান করে ঘরছাড়া পাবনার ৩ স্কুলছাত্রী কুড়িগ্রাম থেকে উদ্ধার ● কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা ● মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী ● প্রধানমন্ত্রীর জাতিসঙ্ঘ সফরে অর্জন ● তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতা এখন জনগণের আঙিনায়: কাদের গনি চৌধুরী ● আওয়ামী লীগকে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর ● তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী ●

রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান

বিজ্ঞাপন
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব পেলেন তারেক রহমান
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন এবং এ-সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তারেক রহমানের ওপর অর্পণ করা হয়েছে। তিনিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

পরে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হয়।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

তিনি জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পর দলের প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে যদি একজন বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী হলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ডেকে ভোটের আয়োজন করা হবে। নির্বাচন কমিশনের সঙ্গে পরামর্শ করে স্পিকার সেই অধিবেশনের তারিখ নির্ধারণ করবেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের সম্ভাবনা ধরে বিএনপি সাংগঠনিক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দেড় ঘণ্টারও বেশি সময়ব্যাপী বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

বিদ্যুৎ বিলের পোস্ট ঘিরে আলোচনা, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার

৩৯.৭৩১১০৯ সেকেন্ড আগে
স্কুল পর্যায়ে ফুটবল প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

স্কুল পর্যায়ে ফুটবল প্রসারে ক্রীড়া মন্ত্রণালয়-ফিফার যৌথ উদ্যোগ

১৩ মিনিট আগে
কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

কোনো শর্ত বা চাপের মুখে বাংলাদেশ নতি স্বীকার করবে না: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে
তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী

১ ঘণ্টা আগে
সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা

সাইবার সুরক্ষা আইন হলে অপতথ্য অনেকটাই কমবে: তথ্য উপদেষ্টা

১ ঘণ্টা আগে