প্রধান বিষয়বস্তুতে যান
সর্বশেষ
প্রযুক্তিনির্ভর উন্নয়ন তখনই টেকসই হবে, যখন দেশের তরুণরা নেতৃত্ব দেবে: ফকির মাহবুব আনাম কিশোরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী আমির হামজার গাড়িতে হামলা, বাড়িতে ভাঙচুরের চেষ্টা বয়স্ক শিক্ষকের সম্মানে মঞ্চ থেকে নিজেই নেমে এলেন প্রধানমন্ত্রী গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর সারের অনিয়ম-দুর্নীতিতে সরকারের 'জিরো টলারেন্স': কৃষি সচিব প্রতিটি থানায় আবাসন সুবিধাসহ ভবন নির্মাণ করবে সরকার: দুলু দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সিলেটের কৃষির সম্ভাবনা কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত

বিজ্ঞাপন
বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত
আগামী বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। উদ্বোধনের দিন জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। তবে বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিজ্ঞাপন
300*250 Ad-A-P1

তিনি বলেন, বুধবার সকাল ৯টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করবেন। উদ্বোধনের পর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখবেন এবং সেখানে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন।

বিজ্ঞাপন
300*250 Ad One-Green

সংস্কৃতি মন্ত্রী বলেন, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতেই এই জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে।

বিজ্ঞাপন
300*250 Ad One-Golden

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করবেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, সাধারণ মানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-Y

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরা হবে।

বিজ্ঞাপন
728*90 Ad One-P

অনুষ্ঠানের সমাপনী পর্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক অতিথি, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি, কূটনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সংস্কৃতিজন, রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন।

সংস্কৃতি মন্ত্রী আরও জানান, জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।

বিজ্ঞাপন
728*90 Ad One-be
ঢাকা ম্যাগাজিনের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জাতীয় থেকে আরও
মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: তথ্য প্রতিমন্ত্রী

৮ ঘণ্টা আগে
বয়স্ক শিক্ষকের সম্মানে মঞ্চ থেকে নিজেই নেমে এলেন প্রধানমন্ত্রী

বয়স্ক শিক্ষকের সম্মানে মঞ্চ থেকে নিজেই নেমে এলেন প্রধানমন্ত্রী

৯ ঘণ্টা আগে
গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

৯ ঘণ্টা আগে
দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১০ ঘণ্টা আগে
প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রতিটি জেলায় স্থাপন করা হচ্ছে আধুনিক মিট প্রসেসিং সেন্টার: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে
শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী

শিক্ষকদের বড় সুখবর দিলেন মন্ত্রী

১৩ ঘণ্টা আগে